• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিকের গায়ে হাত? ধর্মতলা কাঁপিয়ে জবাব দিল সাংবাদিক সমাজ জগন্নাথপুরে প্রথমবারের মতো কৃষি ঋণ বিতরণ শুরু করলো সকল ব্যাংক জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা চট্রগ্রামের কিডস্ ক্লাবের বড় সাফল্য কবিতাঃ জগৎ জিততে হবে ​মুক্তিযোদ্ধারা কাঁদলে বাংলাদেশও কাঁদবে: এমপি আমীর এজাজ খান জগন্নাথপুর উপজেলা বিএনপির জরুরী সভা: ১০ আগস্টের মধ্যে ওয়ার্ড কমিটি জমার নির্দেশ তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম রত্নগর্ভ পিতা-মাতাসহ সায়মাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন লোহাগাড়া ভবন মালিক এসোসিয়েশন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি জারিকারক পদে লিখিত পরীক্ষায় অন্যের প্রক্সি দিতে গিয়ে ৬ মাসের কারাদণ্ড, শিক্ষক জুয়েল রানাকে নিয়ে প্রশ্ন

ডিমলায় সরকারি জাকাত তহবিলের অর্থ ও প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ

Reporter Name / ৬২ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার, নীলফামারী

নীলফামারীর ডিমলায় বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি জাকাত তহবিলের নগদ অর্থ ও বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মজিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা শিক্ষা কর্মকর্তা বীরেন চন্দ্র রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেন এবং উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার রিয়াদ ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সরকারি জাকাত তহবিল থেকে ৫০টি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে মোট ১ লাখ ৩৩ হাজার ৬০০ টাকা বিতরণ করা হয়। এর মধ্যে ৪১ জন উপকারভোগীকে জনপ্রতি ২ হাজার ৬০০ টাকা এবং ৯ জনকে জনপ্রতি ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
এদিকে, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর অর্থায়নে উপজেলার ১০০টি মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সিলিং ফ্যান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি জাকাত তহবিলের মাধ্যমে অসচ্ছল মানুষের আর্থিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নেও সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের উদ্যোগ সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd