• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন জগন্নাথপুরে হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপ সংস্কার রংপুরে আইনজীবীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ‎শ্যামা মায়ের আরাধনায় ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত নেত্রকোণায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

ডিমলায় ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

Reporter Name / ২০৫ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ উপলক্ষে ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানানো হয়েছে।
রবিবার (১৪ই ডিসেম্বর) সকাল থেকে ডিমলা উপজেলার বালাপাড়া ডাঙ্গারহাট,রামডাঙ্গা,পশ্চিম ছাতনাই,গয়াবাড়ি ইউনিয়নের বদ্ধভূমিতে উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে পুষ্প অর্পণের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শ্রদ্ধা নিবেদন করে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে ও দোয়া করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির,ডিমলা থানার (ওসি) শওকত আলী,কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না,
উপজেলা মুক্তিযোদ্ধা কমিটির আহ্বায়ক আবুল কাশেম,সাবেক কমান্ডার শামসুল হক,বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী, অধ্যাপক রইসুল আলম চৌধুরী, মাওলানা হাবিবুর রহমান কাজী,বালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা মুক্তিযোদ্ধা সন্তান জনপ্রতিনিধি শিক্ষক সাংবাদিক সুধী সমাজের জনপ্রতিনিধি প্রমুখ।
বক্তারা বলেন মহান মুক্তিযুদ্ধের চুড়ান্ত পর্যায়ে স্বাধীনতা বিরোধী শক্তি পরিকল্পিতভাবে দেশের বুদ্ধিজীবী, শিক্ষক, চিকিৎসক, চিন্তাবিদ,সাংবাদিক, সাহিত্যিকদের হত্যা করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালায় কিন্তু শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগর বৃথা যায়নি, তাদের আদর্শেই স্বাধীন বাংলাদেশ আজ চলছে চলবে আগামীর দিনগুলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd