• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মান্দায় বাংলাদেশ প্রেসক্লাবের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছরের ভালোবাসায় মানুষের পাশে ‘স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর’ সুনামগঞ্জে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ রংপুর সিটিতে মাসব্যাপী হাম টিকা ক্যাম্পেইন শুরু নিয়ামতপুরে অবৈধ ভুটভুটি দুর্ঘটনায় ঘটছে প্রাণহানি জনগণের কথা বলবে গণমাধ্যম—সিংড়া স্মার্ট প্রেস ক্লাবের মাসিক সভায় প্রত্যয় পাঁচবিবিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু, ঘাতক বাস আটক ডোমারে তিন ট্রেনের যাত্রাবিরতি ও ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবিতে রেললাইন অবরোধ পূর্বধলায় বাক ও শ্রবণপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ইউপি সদস্যের ছেলে পলাতক রাজশাহীর চারঘাটে ৩৬০ বোতল মাদকসহ একজন গ্রেপ্তার, ৩ জন পলাতক

ডোমারে তিন ট্রেনের যাত্রাবিরতি ও ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবিতে রেললাইন অবরোধ

Reporter Name / ৯ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

জুয়েল হক, ডোমার উপজেলা প্রতিনিধি:

নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেলস্টেশনে তিতুমীর, বরেন্দ্র ও রূপসা এক্সপ্রেসের যাত্রাবিরতি এবং ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবিতে রেললাইন অবরোধ করেছেন এলাকাবাসী ও সাধারণ যাত্রীরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টা থেকে উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের মিরজাগঞ্জ রেলস্টেশন চত্বরে এ কর্মসূচি শুরু হয়। এতে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন। অবরোধের কারণে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ট্রেনটি চিলাহাটিতে এবং রূপসা এক্সপ্রেস ডোমার রেলস্টেশনে আটকে পড়ে।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা রহমত আলী বলেন, মিরজাগঞ্জ রেলস্টেশনটি আশপাশের পাঁচ থেকে ছয়টি ইউনিয়নের মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এ এলাকার ব্যবসায়ীরাও মালামাল পরিবহনের জন্য স্টেশনটি ব্যবহার করেন। কিন্তু বর্তমানে যে ট্রেনগুলো স্টেশনে থামে, সেগুলো ২ নম্বর লাইনে দাঁড়ানোয় যাত্রীদের নিচ থেকে ঝুলে ট্রেনে উঠতে হয়। এতে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাই দ্রুত ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবি জানান তিনি।অপরদিকে, মো. হেলাল বলেন, একসময় মিরজাগঞ্জ রেলস্টেশনে তিন থেকে চারটি ট্রেনের যাত্রাবিরতি ছিল। সকালে ও বিকেলে ট্রেন থামত। কিন্তু বর্তমানে সেই সুবিধা আর নেই। এ কারণে সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। তিনি তিতুমীর, বরেন্দ্র ও রূপসা এক্সপ্রেসের যাত্রাবিরতি নিশ্চিত করার পাশাপাশি ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবি জানান।
এ বিষয়ে ডোমার রেলওয়ে স্টেশন মাস্টার রুবেল ইসলাম বাবু বলেন, রূপসা এক্সপ্রেস সকাল ৬টা থেকে ডোমার স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। তিনি মিরজাগঞ্জ রেলস্টেশনে অবরোধের বিষয়টি জানতে পেরেছেন। প্রায় আড়াই ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলেও জানান তিনি।
এলাকাবাসীর দাবি, মিরজাগঞ্জ রেলস্টেশনে প্রয়োজনীয় ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করা এবং ১ নম্বর প্ল্যাটফর্ম চালু করা হলে আশপাশের কয়েকটি ইউনিয়নের সাধারণ যাত্রী ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd