• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ভোলাহাটে ৫৯ বিজিবির অভিযানে ফেনসিডিল ও নেশাজাতীয় সিরাপ জব্দ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের জেরে অর্ধশতাধিক কারখানা ছুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ‎জয়পুরহাট বিজিবির অভিযানে ৮ কোটি ৮৮ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ, আটক ১৭ যশোরের শার্শায় ইয়াবাসহ নারী ও যুবক আটক খুলনায় রেললাইনের পাশে গাছের সঙ্গে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত নেত্রকোণা পুলিশ লাইনসে পুলিশ সদস্যদের মাস্টার প্যারেড অনুষ্ঠিত এই দেশ এই মাটি আমাদের, এখানে কোনো সন্ত্রাসীদের ঠাঁই হবে না — বিশ্বনাথে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নেত্রকোণায় শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা উন্নয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস ও ডায়াবেটিস সেন্টারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস ও ডায়াবেটিস সেন্টারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মোঃ মোমিনুল ইসলাম, দিনাজপুর থেকে:
‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ প্রতিপাদ্যে দিনাজপুরের বীরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে এবং বীরগঞ্জ ডায়াবেটিস ও ফুট কেয়ার সেন্টারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীও উদযাপন করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় বীরগঞ্জ ডায়াবেটিস ও ফুট কেয়ার সেন্টার প্রাঙ্গণে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম।

দীনেশ চন্দ্র রায়ের সভাপতিত্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ মঞ্জুরুল ইসলাম৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহজাহান সিরাজ শিপন এবং বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

স্বাগত বক্তব্য দেন বীরগঞ্জ ডায়াবেটিস ও ফুট কেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. ডি.সি. রায়।

আলোচনা সভা শেষে সেন্টারের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা সভাটি শেষ হয়৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd