• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে যুক্তরাজ্যে সভা অনুষ্ঠিত ডোমারে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬’ অনুষ্ঠিত ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উদ্বোধন করলেন পর্যটন মন্ত্রী, লক্ষ্য জিডিপিতে পর্যটনের অবদান ৯ শতাংশ অসহায় বৃদ্ধার পাশে সাঁথিয়ার নবাগত ইউএনও সেলিম আহমেদ নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন পাঁচবিবির নতুন কৃষি কর্মকর্তা মল্লিকা রানী ধামইরহাটে যুবদলের উদ্যোগে ডেঙ্গু মুক্ত পরিবেশ গঠনে পরিচ্ছন্নতা অভিযান শিল্পের টানে খুলনা আর্ট একাডেমিতে গোলাম মনোয়ার ও দেবব্রত কুমার নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩ বিশ্বনাথে আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ গ্রেপ্তার

ডোমারে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬’ অনুষ্ঠিত

Reporter Name / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

জুয়েল হক, ডোমার উপজেলা প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে “মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ সবল জীবন গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬’।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর, ২০২৬) ডোমারের ঐতিহাসিক বামুনিয়া এস.সি উচ্চ বিদ্যালয় মাঠে ডোমার থানা পুলিশের আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিবুল্লাহ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক ব্যক্তিত্ব ও সামাজিক নেতৃবৃন্দ, ডোমার থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং এলাকার বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক।
প্রধান অতিথির বক্তব্যে ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল্লাহ বলেন, “তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। একটি সুস্থ, মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।” মাদক ও কিশোর গ্যাং নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি ও সম্মাননা স্মারক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd