• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]

বিশ্বনাথে আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ গ্রেপ্তার

Reporter Name / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথ উপজেলায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আব্দুল আজিজ (৪৮) উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আব্দুল আজিজের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। মামলা নং- ১৭/১১৯, তারিখ- ২১ আগস্ট ২০২৬।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd