• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সরাইলে বসতবাড়িতে চুরি ও মালামাল লুটপাট তরুণ সফল ব্যবসায়ী মোহাম্মদ নিশানকে সংবর্ধনা দিল সোনালী লাইফ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর দুই প্রবাসীর মৃত্যু খুলনায় সাজমীর হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার নিয়ামতপুরে সাড়ে সাত কেজি গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১ নিয়ামতপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত নিয়ামতপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নিয়ামতপুরে সাড়ে ১০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ তাহিরপুর বাদাঘাট বাজারে ঐতিহাসিক সীরাতুন্নবী ﷺ মাহফিল অনুষ্ঠিত সিংড়ায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির বার্তা, দমদমা স্কুলে উদ্ধার মহড়া

তাহিরপুর বাদাঘাট বাজারে ঐতিহাসিক সীরাতুন্নবী ﷺ মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

 

আমির হোসেন, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে ব্যবসায়ীদের উদ্যোগে ঐতিহাসিক সীরাতুন্নবী ﷺ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১২ অক্টোবর (সোমবার) বাদাঘাট বাজারের চাউলপট্টিতে আয়োজিত এ মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে আগত বিশিষ্ট আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

মাহফিলে সভাপতিত্ব করেন পৈলনপুর টাইটেল মাদ্রাসার মুহতামিম মাওলানা মঈনুদ্দিন।

মাহফিলে প্রধান আলোচকসহ সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য দেন মাওলানা তাফাজ্জুল হক আজিজ, পীরজাদা মুফতী শাহ ওয়ালিউল্লাহ সোবহানী, মুফতী আলী আকবর সিদ্দিকী, হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম এবং ক্বারী মাওলানা মাহদী আল-হাসান জামালগঞ্জী।

আলোচকরা তাঁদের বক্তব্যে মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর পবিত্র জীবনাদর্শ ও মানবকল্যাণে তাঁর শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এম. এইচ. ইয়াহিয়া এবং সদস্য সচিব এম. সালমান আহমদ সুজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd