• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালায় সংগীতশিল্পী আব্দুল হকের অনন্য উপহার ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট কাজলের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন ডিমলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক, মোটরসাইকেল জব্দ জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি আবুল কালাম আজাদ ফের গ্রেফতার ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বারহাট্টায় দিনব্যাপী বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন নেত্রকোণার জেলা প্রশাসক শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স শেরপুরে গণশুনানিতে ১৩ জন পেলেন হুইলচেয়ার, বিতরণ করা হলো ট্রাইসাইকেলও ভীমপুরে মটর শ্রমিক নেতাদের সংবর্ধনা

ধর্মপাশায় অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট কাজলের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন

Reporter Name / ৩০ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মো. রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য সার্জেন্ট ফজলুর রহিম কাজলের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবার।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে বাদশাগঞ্জ বাজারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিবারের পক্ষ থেকে বলা হয়, ফজলুর রহিম কাজলের মৃত্যুর ঘটনায় তাঁরা গভীরভাবে মর্মাহত। এটি স্বাভাবিক মৃত্যু নয়, এর পেছনে রহস্য রয়েছে বলে পরিবারের দাবি। অবিলম্বে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

পরিবারের সদস্যরা বলেন, “আমরা কোনো প্রতিহিংসা চাই না, আমরা চাই সত্য উদঘাটন ও ন্যায়বিচার।” এ সময় তারা প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে তিন দফা দাবি তুলে ধরা হয়-
১. মৃত্যুর ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত
২. প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ
৩. মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।

পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd