• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথে বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ সম্পন্ন লালমনিরহাটে দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল ও উপহার সামগ্রী বিতরণ খুলনায় ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিশ্বনাথে এলাকাবাসীর সঙ্গে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন সদস্য মোতায়েন জয়পুরহাটে পানিতে ডুবে মৃত্যু রোধে সাঁতার শিখছে ৪০ শিক্ষার্থী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ গ্রামীণ নারীর উত্থানে কলমাকান্দায় ১০ নারী পেলেন বিশেষ সম্মাননা ময়মনসিংহে বিশ্ব মান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বীর রেমিট্যান্স যোদ্ধা আলহাজ্ব পারভেজ মোশাররফকে সংবর্ধনা দিল সোনালী লাইফ

থানচিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Reporter Name / ২৩ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

থানচি (বান্দরবান) প্রতিনিধি:

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যে বান্দরবানের থানচি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওয়ালিদ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরীফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোসফিকুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবীর হোসেন প্রমুখ।

সভাপতির বক্তব্যে ইউএনও মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল বলেন, “পাহাড়ি জনপদে ভৌগোলিক কারণেই দুর্যোগের ঝুঁকি অন্যান্য অঞ্চলের চেয়ে ভিন্ন। পাহাড়ধস, আকস্মিক পাহাড়ি ঢল কিংবা অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি ও পারিবারিক সচেতনতার কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “দুর্যোগ সহনশীল দেশ গড়তে হলে সচেতনতার শুরুটা নিজের ঘর থেকেই করতে হবে। দুর্যোগকালীন দ্রুত তথ্য আদান-প্রদান, স্থানীয় স্বেচ্ছাসেবকদের সক্রিয় রাখা এবং প্রশাসন ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগই পাহাড়ের মানুষকে সুরক্ষিত রাখতে পারে।”

এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd