• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েন বিশ্বনাথে বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ সম্পন্ন লালমনিরহাটে দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল ও উপহার সামগ্রী বিতরণ খুলনায় ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিশ্বনাথে এলাকাবাসীর সঙ্গে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন সদস্য মোতায়েন জয়পুরহাটে পানিতে ডুবে মৃত্যু রোধে সাঁতার শিখছে ৪০ শিক্ষার্থী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ গ্রামীণ নারীর উত্থানে কলমাকান্দায় ১০ নারী পেলেন বিশেষ সম্মাননা ময়মনসিংহে বিশ্ব মান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল ও উপহার সামগ্রী বিতরণ

Reporter Name / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল বিতরণ, হিন্দু ধর্মাবলম্বী ভক্তবৃন্দের মাঝে উপহার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

লালমনিরহাট সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ অক্টোবর বিকেলে কালেক্টরেট মাঠে আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, লালমনিরহাট সদর উপজেলায় ১৬২টি মন্দিরে গত বছরের তুলনায় বেশি জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যাতে হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনেরা নির্বিঘ্নে পূজা-অর্চনা করতে পারেন। তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই প্রথম কোনো প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে যাবেন। তিনি দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জেলা বিএনপির নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd