• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
  • [gtranslate]

দুর্নীতি বন্ধে তরুণদের শক্তিশালী করতে হবে : ফয়সল আহমদ

Reporter Name / ২০৩ Time View
Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

 

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাটে জাতীয় নাগরিক পার্টি -এনসিপি গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা কেন্দ্রীয় মুক্তমঞ্চে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাওলানা আব্দুল হাফিজ।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৪ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী ও সিলেট জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সল আহমদ। তিনি বলেন, দেশ থেকে দুর্নীতি নির্মূল করতে হলে তরুণদের হাতকে শক্তিশালী করতে হবে। আজ সরকারি প্রতিটি অফিসে দুর্নীতি ও অনিয়ম জনজীবনকে জর্জরিত করে তুলেছে। এই অবস্থার পরিবর্তনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
ফয়সল বলেন, জাতীয় নাগরিক পার্টি একটি সুশাসিত, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে অঙ্গীকারাবদ্ধ। জনগণের অধিকার নিশ্চিত করতে আমরা সবসময় জনগণের পাশে ছিলাম, ইনশাআল্লাহ আপনাদের দোয়া ও সমর্থন পেলে ভবিষ্যতেও পাশে থাকবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলার যুগ্ম সদস্য সচিব সালমান আহমদ খুরশেদ ও আলী হোসেন।
বক্তব্য দেন জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, প্রতিষ্ঠাতা প্রচার সমন্বয়কারী মাওলানা মুফতি ছালিম আহমদ, সদস্য শামীম আহমদ, লোকমান আহমদ, জাতীয় যুব শক্তির যুগ্ম সদস্য সচিব ও অর্থ সম্পাদক আবিদ হুসেন খান, জাতীয় ছাত্র শক্তি সিলেটের সংগঠক তৌফিক ওমর তানভীর, জুবায়ের আহমদ, কাওছার গাজী, আব্দুল্লাহ আল নোমান, শাহরিয়ার আহমদ, ইমরান হোসেন, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সদস্য শিব্বির আহমদ, সিলেট জেলার সদস্য মঈনউদ্দিন ও নাদিম মাহমুদ প্রমুখ।
মতবিনিময় সভায় এনসিপির কর্মী – সমর্থকরা মোটরসাইকেল শোডাউন করে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd