• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শেরপুরে নারী উদ্যোক্তার গরুর খামার পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত শিশুদের পাশে কানিজ ফাতেমা, সি ইউ সি স্কুলে নৈশভোজ ও ফ্যান উপহার ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর দাবি ঘিরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, রাতে জরুরি সিন্ডিকেট সভা দৈনিক জনবাণীর প্রতিনিধিদের আগমনে খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শন খুলনা জেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর কবীরুল ইসলাম ও সেক্রেটারি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় ট্রাক জব্দ, ৩৬টি মোবাইলসহ আটক ১ কুমিল্লায় ৮ বছরের মেয়েকে নিয়ে বিরোধ, প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি সিলেটে পাহাড়-টিলা কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

দৈনিক জনবাণীর প্রতিনিধিদের আগমনে খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা পরিদর্শন

Reporter Name / ২৪ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

খুলনা প্রতিনিধি:
এই বিশাল পৃথিবীতে সূর্য একটিই, অথচ তার আলো ছড়িয়ে পড়ে পৃথিবীর প্রতিটি প্রান্তে। তেমনি আমার স্বপ্ন খুলনা আর্ট একাডেমির শিল্পচর্চা, শিক্ষা, মানবিক কর্মকাণ্ড ও ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ একদিন সারা বাংলাদেশ পেরিয়ে দেশের বাইরেও সুনামের সঙ্গে ছড়িয়ে পড়বে।

আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস। প্রতিদিন অসংখ্য কর্মব্যস্ততার মধ্যেও শিল্পসাধনা, শিক্ষার্থীদের পাঠদান, সামাজিক কর্মকাণ্ড এবং লেখালেখির মাধ্যমে নিজেকে যুক্ত রাখার চেষ্টা করি। বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য পত্রিকায় আমার লেখা প্রকাশিত হয়েছে। মানুষের ভালো কাজ, সমাজের ইতিবাচক উদ্যোগ ও ঘটে যাওয়া বিভিন্ন বিষয় লেখনীর মাধ্যমে তুলে ধরতে আমার ভালো লাগে।

১৬ নভেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস পরিচালনার মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু করি। শিক্ষার্থীদের শিল্পচর্চা ও প্রস্তুতিতে সময় দেওয়ার পর দুপুর আনুমানিক দেড়টার দিকে পত্রিকা সংগ্রহের উদ্দেশ্যে পত্রিকা হাউজে যাই। ঠিক সেই সময় আমার মুঠোফোনে একটি কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে পরিচয় দিয়ে বললেন, ‘আমি সাংবাদিক জাহিদ হাসান বলছি। মিলন ভাই, আপনার সঙ্গে দেখা করতে চাই। আমি আপনার প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে আছি।’

কথাটি শুনে আর দেরি না করে দ্রুত খুলনা আর্ট একাডেমিতে ফিরে আসি। সেখানে গিয়ে দেখা হলো স্বনামধন্য দৈনিক জনবাণী পত্রিকার খুলনা প্রতিনিধি মো. জাহিদ হাসান এবং তাঁর সঙ্গে আসা মো. সবুর শেখের সঙ্গে।

অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানিয়ে তাঁদের সঙ্গে কথা বলতে গিয়ে বললাম, দৈনিক জনবাণী পত্রিকায় আমার অনেক লেখা প্রকাশিত হয়েছে। আমার লেখাগুলো পাঠকের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ঢাকার আলো মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক আহমেদ হোসাইন ছানু ভাইয়ের আন্তরিক সহযোগিতা রয়েছে। সেই সূত্রে দৈনিক জনবাণী পত্রিকার প্রতি আমার হৃদয়ে অনেক আগেই ভালোবাসা ও শ্রদ্ধার জায়গা তৈরি হয়েছে। আপনারা আমাদের প্রতিষ্ঠানে এসেছেন, এটি আমাদের জন্য আনন্দের ও সম্মানের বিষয়।

এরপর আন্তরিক পরিবেশে চা পান করতে করতে সাংবাদিক জাহিদ হাসান জানালেন, তাঁরা খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালার ওপর একটি ভিডিও প্রতিবেদন তৈরি করতে এসেছেন। তাঁদের এই আগ্রহে আমি অত্যন্ত আনন্দিত হই। খুলনার ৩৬, আয়েশা কটেজ, ইকবাল নগরে অবস্থিত আমাদের ঐতিহ্য সংগ্রহশালায় সংরক্ষিত রয়েছে বিভিন্ন সময়ের দুর্লভ নিদর্শন, স্মৃতিবিজড়িত উপকরণ এবং শিল্প-সংস্কৃতির মূল্যবান স্মারক। তাঁরা সংগ্রহশালার বিভিন্ন সংগ্রহ ঘুরে দেখেন এবং আমাদের ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ সম্পর্কে আগ্রহ নিয়ে খোঁজখবর নেন।

আমি তাঁদের বলেছি, সাংবাদিকদের আমি হৃদয় থেকে ভালোবাসি ও শ্রদ্ধা করি। কারণ, একটি সুন্দর, সচেতন ও মানবিক সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের ভালো কাজ, মানুষের সৃজনশীল উদ্যোগ, ইতিহাস, ঐতিহ্য এবং অসংগতি মানুষের সামনে তুলে ধরার মাধ্যমে গণমাধ্যম সমাজকে আলোকিত করে। আমার বিশ্বাস, আপনাদের মতো গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় খুলনা আর্ট একাডেমির দীর্ঘদিনের শিল্পসাধনা ও ঐতিহ্য সংরক্ষণের প্রচেষ্টা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে।

আমি বরিশালের মাটি থেকে শিল্পচর্চার স্বপ্ন নিয়ে খুলনায় এসেছিলাম। সময়ের সঙ্গে সঙ্গে খুলনার মানুষ ও এই শহরের ভালোবাসা আমাকে আপন করে নিয়েছে। তাই এই শহরেই থেকে গেছি, গড়ে তুলেছি খুলনা আর্ট একাডেমি। আমার কাছে অর্থের চেয়ে মানুষের ভালোবাসা, কাজের স্বীকৃতি এবং আগামী প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাওয়ার আনন্দ অনেক বড়। আমি চাই, খুলনা আর্ট একাডেমি শুধু শিল্পশিক্ষার প্রতিষ্ঠান হিসেবে নয়, শিল্প, সংস্কৃতি, মানবিকতা ও ঐতিহ্য সংরক্ষণের একটি অনুকরণীয় প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করুক।

আমাদের প্রত্যেকের ঘরেই হয়তো পুরোনো দিনের কোনো দুর্লভ স্মারক, ছবি, দলিল কিংবা ঐতিহ্যবাহী ব্যবহার্য সামগ্রী রয়েছে। সময়ের সঙ্গে এসব মূল্যবান স্মৃতি হারিয়ে যেতে পারে। তাই আপনাদের কাছে আহ্বান, স্বেচ্ছায় সংরক্ষণের জন্য দিতে আগ্রহী হলে খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালায় যোগাযোগ করতে পারেন। আপনাদের দেওয়া প্রতিটি স্মারক আগামী প্রজন্মের কাছে অতীতের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে থাকবে।

দৈনিক জনবাণী পত্রিকার প্রতিনিধি মো. জাহিদ হাসান ও মো. সবুর শেখের এই আগমন আমাদের পথচলায় নতুন অনুপ্রেরণা যোগাবে বলে বিশ্বাস করি। তাঁদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। একই সঙ্গে দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

আপনারা সবাই আমাদের জন্য শুভকামনা করবেন, যেন সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধ ধারণ করে আজীবন শিল্প ও মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি। আসুন, আমাদের অতীতের মূল্যবান স্মৃতি ও ঐতিহ্য হারিয়ে যেতে না দিয়ে আগামী প্রজন্মের জন্য সংরক্ষণ করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd