• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ২৯ পরিবারকে সহায়তা প্রদান ধামইরহাটে হিন্দু সম্প্রদায়ের নানা আয়োজনে সূর্য পূজা অনুষ্ঠিত লালমনিরহাট-১ আসনের এইচএসসি জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের জাতীয় সংসদ ভবন পরিদর্শন জামালপুরে টিআরসি নিয়োগের মাঠ পর্যায়ের পরীক্ষা সম্পন্ন, শেষ হলো তিন দিনের কার্যক্রম থানচিতে মারমা সম্প্রদায়ের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত পাঁচবিবিতে শর্টপিচ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান হোসেনপুরে নবাগত এসিল্যান্ড নিলুফা আক্তার রুপাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন ইউএনও রেকসোনা খাতুন নরসিংদীর শিবপুরে মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক বটিয়াঘাটায় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বছর পদার্পণ উদযাপন

১২তম বছরে পদার্পণ করল ‘দৈনিক খুলনাঞ্চল’: সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের শুভেচ্ছা

Reporter Name / ৩৬ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

খুলনা প্রতিনিধি:
দক্ষিণ অঞ্চলের জনপ্রিয় দৈনিক ‘দৈনিক খুলনাঞ্চল’ গৌরবোজ্জ্বল পথচলার এক যুগ পেরিয়ে দ্বাদশ বছরে পদার্পণ করেছে। পত্রিকাটির এই দীর্ঘ পথচলা এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ বার্তা ও নিবন্ধ প্রকাশিত হয়েছে।
পত্রিকাটির দ্বাদশ বছরে পদার্পণ উপলক্ষে সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান মিলটনের বিশেষ লেখা “১১ বছরের সংগ্রাম, অগণিত ভালোবাসা-আমাদের খুলনাঞ্চল” এবং অন্যান্য কলামিস্টদের “নতুন ভোরের প্রত্যাশা ও খুলনার সাংবাদিকতা” শিরোনামের নিবন্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও বিগত বছরগুলোর সংগ্রাম তুলে ধরা হয়েছে। দেশের বিভিন্ন অনলাইন পোর্টাল ও সংবাদমাধ্যমেও “১২তম বছরে পদার্পণ করল ‘দৈনিক খুলনাঞ্চল'” শিরোনামে বিশেষ সংবাদ প্রকাশিত হয়েছে।
১৩ নভেম্বর রাত ৮:০০ টায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের অভিনন্দন:
‘দৈনিক খুলনাঞ্চল’-এর এই এক যুগ পূর্তি ও দ্বাদশ বছরে পদার্পণ উপলক্ষে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, খুলনা জেলা শাখার পক্ষ থেকে সভাপতি গোলাম কিবরিয়া পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রতিষ্ঠানটির সম্পাদক ও প্রকাশক জনাব মো. মিজানুর রহমান মিল্টনের নিকট পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে দৈনিক খুলনাঞ্চল-এর প্রকাশক, সম্পাদক, সাংবাদিক, কলামিস্ট, লেখক, সাহিত্যিক, সুধী সমাজ ও পাঠক সমাজসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, পত্রিকাটি আগামী দিনেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে খুলনার সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd