• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফুলবাড়ীতে মাইটিভির প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি দেওয়ায় থানায় অভিযোগ ও প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ফুলবাড়ীতে খাজাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিরাপদ প্রসব সেবা কার্যক্রমের উদ্বোধন হাতীবান্ধায় ১৫ বিজিবির অভিযানে ভারতীয় অ্যাপকরিস সিরাপ জব্দ বুড়িমারী-লালমনিরহাট-বড়বাড়ি সড়ক চার লেনে উন্নীতকরণে মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ সভা নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ ও যুবলীগের ২ জন আটক সুনামগঞ্জে পৃথক অভিযানে দেড় লাখ টাকার মাদক ও অবৈধ মালামাল জব্দ চুনতিতে হিফজ সম্পন্নকারী ৭ শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত কলমাকান্দায় চারটি কমিউনিটি বীজ ব্যাংকের শুভ হালখাতা ও প্রাণবৈচিত্র্য মেলা অনুষ্ঠিত জামালপুরে সার্ভিস ডেস্ক কর্মকর্তাদের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত ভাঙ্গুড়ার ক্ষুদে শিক্ষার্থী মারজিয়ার একাধিক সাফল্য, তিন বিভাগে অর্জন পুরস্কার

নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ ও যুবলীগের ২ জন আটক

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

 

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই জনকে পুলিশ আটক করেছে। গত সোমবার দুপুর ২টায় নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার হরিল্লাখুর গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র সলিমুল্লাহ (৫০) এবং রঘুনাথপুর (আকন্দপাড়া) গ্রামের অহিদুল হকের পুত্র হাদিউজ্জামান ওরফে বাবু (৩৮)।

গ্রেফতারকৃত সলিমুল্লাহ নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গোপালগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। অপরদিকে হাদিউজ্জামান ওরফে বাবু গোপালগঞ্জ ইউনিয়ন যুবলীগের ৩ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক।

প্রাপ্ত তথ্যে জানা যায়, গত ৯ আগস্ট গভীর রাতে উপজেলার বিনোদনগর ইউনিয়নের পাহাড়পুর এলাকায় পাঠানগঞ্জ-ডাংশের হাট পাকা রাস্তায় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে সমবেত হয়ে সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনার চেষ্টা চালানো হচ্ছিল। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। ওই মামলায় পলাতক আসামি সলিমুল্লাহ ও হাদিউজ্জামানকে গত রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত দুজনকে গত সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। তিনি আরও জানান, এলাকায় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, শৃঙ্খলাবিরোধী কার্যকলাপ ও মাদক নির্মূলকল্পে পুলিশ দিনরাত কাজ করছে। যারা এসব কাজের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd