• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
গাইবান্ধা জেলা প্রশাসকের মানবিক উদ্যোগে নতুন ঘর পেলেন ‘এক টাকার মাস্টার’ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান পানামনগরে জবি তরুণ লেখক ফোরামের নবীনবরণ ও বনভোজন অনুষ্ঠিত খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে বর্ণশিল্পী ধনঞ্জয় রায়কে ফুলেল শুভেচ্ছা ভালোবাসা, বিশ্বাস ও ত্যাগের ১২ বছর পেরিয়ে ১৩তম বছরে নুর ইসলাম মৃধা দম্পতি অণুগল্প: সঠিক ঠিকানা নাগেশ্বরীতে একই দিনে দুই বীর মুক্তিযোদ্ধার পরলোকগমন, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কোর্টে হাজিরা দিয়ে ফেরার পথে কটিয়াদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অন্তরার বিরামপুরে অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে বিশেষ অনুদান, সেলাই মেশিন ও চেক বিতরণ নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবা উদ্ধার, শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ২৮

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারকরণে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

Reporter Name / ১৩৯ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) কিশোরগঞ্জ প্রতিনিধি:

ব্র্যাক আঞ্চলিক কার্যালয় কিশোরগঞ্জে জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির উদ্যোগে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদারকরণে অ্যাডভোকেসি ডায়ালগ ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। উক্ত ডায়ালগ সেশনে ব্র্যাক নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিকার ও প্রতিরোধে রেফারেন্স ম্যাকানিজম সম্পর্কে আলোচনা করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান মারুফ,মামুন অর রশীদ, মহিলা বিষয়ক অধিদপ্তর, কিশোরগঞ্জ, সহকারী সমাজসেবা কর্মকর্তা হোমায়রা আফরিন, এনজিও প্রতিনিধি এ্যাডভোকেট মায়া ভৌমিক,(মহিলা পরিষদ) গৌরব মোদক (পপি) সাফরিনা জান্নাত,ব্র্যাক ডিসট্রিক্ট কো-অর্ডিনেটর এবং ব্র্যাকের জেলা পর্যায়ের সকল কর্মসূচির প্রধানগণ ও ভলেন্টিয়ার। এই ডায়ালগটি সঞ্চালনা করেন জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আব্দুল বাতেন। উক্ত সেশনে উপস্থিত অতিথিবৃন্দ সকলেই নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিকভাবে সচেতনতা বৃদ্ধি, অভিভাবক ও কমিউনিটি পর্যায়ে বিভিন্ন প্লাটফর্মের মাধ্যমে সরকারি – বেসরকারি সেবা সমূহ সম্পর্কে আলোচনা করার সুপারিশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd