• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নীলফামারীর সাবেক শিক্ষক ইউসুফ আলী নিহত সাতকানিয়ায় জায়গা-জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় ইউনুস নামে একজন নিহত ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু ২০১৭ সালে সহকারী শিক্ষা কর্মকর্তা, ৯ বছর পর সেই রাণীশংকৈলের ইউএনও গোলাম রব্বানী ডিমলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সভাপতি নির্বাচিত হওয়ায় ধনঞ্জয় রায়কে শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির সিংগাইরে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ চায়না জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী দুলু নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু

নিয়ামতপুর প্রেসক্লাবের বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত

Reporter Name / ১০০ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

এস এম রকিবুল হাসান
​নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

​নওগাঁর নিয়ামতপুরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নিয়ামতপুর প্রেসক্লাবের সদস্যদের আয়োজনে বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) উপজেলার জনপ্রিয় বিনোদন কেন্দ্র ‘সাথী পার্কে’ দিনব্যাপী এ আয়োজনে গণমাধ্যমকর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।
​প্রেসক্লাবের সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এই বনভোজনে ছিল নানান আয়োজন। দুপুরের মধ্যাহ্নভোজের পর সাংবাদিকরা ও তাঁদের পরিবারের সদস্যরা এক আনন্দঘন ফটোসেশনে অংশ নেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিকেলে উপজেলার ছাতড়া বিলে মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করেন।
সবশেষে ঘুঘুডাঙ্গা তালতলীর নয়নাভিরাম সৌন্দর্য ঘুরে সান্ধ্যকালীন দিনটির আনুষ্ঠানিকতা শেষ করা হয়।
​নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহাজাহান সাজুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এই মিলনমেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রঞ্জিত মিনস সদস্য জাকির হোসেন, এস এম রকিবুল, আব্দুল করিম, তৈয়বুর রহমান, নাজমুল প্রমুখ।
​ব্যক্তিগত ও জরুরি ব্যস্ততার কারণে কমিটির অন্য সদস্যরা বনভোজনে উপস্থিত থাকতে পারেননি।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রেসক্লাবের সদস্য সবুজ সরকার চিকিৎসার জন্য বর্তমানে ভারতে অবস্থান করছেন, সহ-সভাপতি রুহুল আমিন শেখ জরুরি দাপ্তরিক কাজে ঢাকায় এবং নির্বাহী সদস্য রেজাউল ইসলাম সেলিম সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে বিশ্রামে থাকায় তাঁরা উপস্থিত হতে পারেনি।
​দিনব্যাপী এই আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় সাংবাদিকদের মাঝে কর্মব্যস্ততার ক্লান্তি দূর হয়ে নতুন উদ্যমে কাজ করার প্রেরণা সঞ্চারিত হয়েছে বলে অংশগ্রহণকারীরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd