• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ঈশ্বরগঞ্জে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার, শিশুদের মাঝে উপহার বিতরণ রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করলো বাংলাদেশ বিমান এয়ারলাইন্স সিংড়ায় সাঐল ছাত্র ঐক্য সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় বিএনপি নেতা মারজান শেখের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় জিডি চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে চোলাইমদসহ ১ জন আটক গাজীপুরে দেশীয় অস্ত্রসহ দুই শীর্ষ ছিনতাইকারী গ্রেফতার সিলেটের বিশ্বনাথে “ক্লিন বিশ্বনাথ গ্রীণ বিশ্বনাথ”র অফিস উদ্বোধন নেত্রকোনায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ধামইরহাটে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি শামসুজ্জোহা খান ইউএনও’র উদ্যোগে বর্ণমালা ও নানা প্রজাতির রঙিন ছবিতে সাজলো বিয়াম ল্যাবরেটরি স্কুল

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন – এমপি মোস্তাফিজুর রহমান

Reporter Name / ৫৬ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেছেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০ থেকে তিনি চন্দননগর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় তিনি পূজামণ্ডপগুলোর পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আর্থিকভাবে কিছু অর্থ পূজা মন্ডপ কমিটির হাতে তুলে দেন।
শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রাখতে আহ্বান জানান।

পরিদর্শনকালে নিয়ামাতপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম, চন্দননগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি জাহির মেম্বার, ইউনিয়ন কৃষকদলের সভাপতি আজাদ আলী, জুম্মা রশিদ, শামসুল আলম ভুট্টু, সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদ্‌যাপন কমিটির সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd