• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জবি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি, শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ কবিতা: দোষ দিবে কারে জননেতা খোকন চৌধুরীকে নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না- এসএম সাইমুন দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি যশোরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার তাগিদ পাঁচবিবি থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার বর্ণশিল্পী ধনঞ্জয় রায়ের শুভ জন্মদিনে খুলনা আর্ট একাডেমির আন্তরিক শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির শিক্ষার্থী – প্রাচুর্য-পার্থিব দুই ভাইয়ের সাফল্যে আনন্দিত কবিতাঃ স্বপ্নই বেঁচে থাকার প্রেরণা ধামইরহাটে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা

নিয়ামতপুরে রাস্তার ধারে পড়ে ছিল মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

Reporter Name / ১৪২ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে সড়কের পাশে পড়ে থাকা আক্তারুজ্জামান (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের তেনাপীর-বটতলী রাস্তার ‘আইসাতলা’ এলাকায় আক্তারুজ্জামান নামের ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্হানীয়রা। তাঁরা থানায় জানালে মরদেহ উদ্ধার করে পুলিশ।
আক্তারুজ্জামান শ্রীমন্তপুর ইউনিয়নের রামকুড়া এলাকার মৃত আব্বাস মন্ডলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম। তিনি বলেন, প্রাথমিকভাবে এটিকে হত্যা বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে বাড়ি থেকে বের হোন আক্তারুজ্জামান। সকালে স্হানীয়রা তার মরদেহ দেখতে পান। থানায় জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে কিভাবে তিনি এখানে আসলেন তা নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল।
কৌতুহলী এলাকাবাসী বলছেন, তার শরীরে হাত ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কাহারা তাকে হত্যা করে এখানে রেখে যেতে পারে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান পিপিএম বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd