সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
কেন্দ্রীয় বিএনপি’র পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নিষিদ্ধ দল আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে মানিকগঞ্জের সিংগাইরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা ও পৌর শাখা বিএনপির উদ্যোগে এ উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল সিংগাইর উপজেলা বিএনপি কার্যালয় হতে শুরু করে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ সংলগ্ন পুরাতন বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সিংগাইর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.বাবুল হোসেনের পরিচালনা সমাবেশ কর্মসূচিতে বক্তব্যে রাখেন,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা:শফিউদ্দিন খাঁন,উপজেলা যুবদলের আহ্বায়ক মো.মঞ্জুরুল ইসলাম ও পৌর যুবদলের আহ্বায়ক কাজী আনোয়ার হোসেন ৷ এসময় বক্তারা উপজেলা বিএনপি ও পৌর শাখা বিএনপির বর্নিত কর্মসূচি পালনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের নেতাকর্মীদের পরিকল্পিত নাশকতা প্রতিরোধে সবাইকে সর্তক থাকার আহবান জানান। এতে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল গফুর,আব্দুল মান্নান ও খাঁন মো.হাবিবুল আলম মোহাম্মদ আলী, সিংগাইর সদর ইউপি চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ,উপজেলা কৃষকদলের সভাপতি মো.মনিরুল ইসলাম মোকা,পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক নুর আলম বাবুল,উপজেলা যুবদলের সদস্য সচিব ইসমাইল হোসেন,পৌর যুবদলের সদস্য সচিব মো.শফিকুল ইসলাম জীবন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.শফিকুল ইসলাম শফিক,বিএনপি নেতা অ্যাড.মো.জাহিদুর রহমান বিশ্বাসসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
উল্লেখ্য,নিষিদ্ধ দল আওয়ামীলীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে কেন্দ্রীয় বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি সারাদেশে আগামী ১ সপ্তাহে চলবে।