• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন জগন্নাথপুরে হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপ সংস্কার রংপুরে আইনজীবীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ‎শ্যামা মায়ের আরাধনায় ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত নেত্রকোণায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

নীলফামারীতে টিটিসির উদ্যোগে শুরু হয়েছে অভিবাসী সেবা সপ্তাহ

Reporter Name / ১৯৮ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
স্টাফ রিপোর্টার নীলফামারী

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারী সরকারী কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের (টিটিসি) উদ্যোগে সেবা সপ্তাহ শুরু হয়েছে।
রবিবার সকালে (১৪ডিসেম্বর) টিটিসি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, টিটিসি অধ্যক্ষ মাসুদ রানা, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম এ সময় উপস্থিত ছিলেন।
কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ জরুরি। প্রতারণা এড়াতে দালালচক্র থেকে সতর্ক থাকা এবং সরকার নির্ধারিত প্রক্রিয়া অনুসরণের ওপর জোর দেওয়া হয়।

সেবা সপ্তাহ চলাকালে আলোচনা সভা, লিফলেট বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd