• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিংগাইরে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ চায়না জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী দুলু নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু আজকের জনকথা’য় সংবাদ প্রকাশের পর প্রক্সি দেওয়া শিক্ষক জুয়েল রানা সাময়িক বরখাস্ত সিংগাইরে অসহায় দু:স্থ পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত গল্প: অট্টহাসির শবযাত্রা রংপুর মেট্রোপলিটন পুলিশের তিন মাসের কার্যক্রম তুলে ধরে প্রেস ব্রিফিং আমেরিকান প্রবাসী আনছারুল ইসলামের ফেইসবুক পোষ্ট নিয়ে বিব্রত উত্তরবঙ্গবাসী তুমি দেবে কি ভালোবাসা নাকি পোড়া ক্ষত?

নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক আন্দোলনে সংঘর্ষ: এক শ্রমিক নিহত, আহত বহু

Reporter Name / ১৬৪ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ রায়হান পারভেজ নয়ন, ডিমলা নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে হাবিব (২১) নামে এক শ্রমিক নি/হ/ত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আ/হত হয়ে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে উত্তরা ইপিজেডের এভারগ্রীন নামের একটি পরচুলা তৈরির কারখানায় এ ঘটনা ঘটে। গত তিনদিন ধরে চলা শ্রমিক আন্দোলন আজ তীব্র আকার ধারণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নেন। এসময় শ্রমিকদের সঙ্গে তাদের সং/ঘ/র্ষ বাঁধে।

নি/হ/ত হাবিব নীলফামারী সদরের কাজীরহাট এলাকার দুলাল হোসেনের ছেলে। হঠাৎ সং/ঘ/র্ষে লাঠিচার্জ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় শ্রমিকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।

এদিকে শ্রমিকরা অভিযোগ করেছেন, দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনকে জোরপূর্বক দমন করার চেষ্টা করায় এ ঘটনা ঘটেছে। অন্যদিকে প্রশাসন জানিয়েছে, উত্তেজনা সৃষ্টি করে কারখানার পরিবেশ অস্থিতিশীল করা হয়েছিল, যা নিয়ন্ত্রণে নেওয়ার সময় শ্রমিকরাি প্রশাসনের উপর হামলা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd