মোঃ আকরাম হোসেন রতন, নেত্রকোণা জেলা প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, সারা দেশে প্রতি শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক নিধন অভিযান পরিচালনার ধারাবাহিকতায় নেত্রকোণায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
২৪ অক্টোবর শনিবার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসন ও নেত্রকোণা পৌরসভার সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।
ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং মশাবাহিত রোগের ঝুঁকি কমানোই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।