• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ডিমলার জলাশয়জুড়ে কচুরিপানার ফুল, প্রকৃতিতে নান্দনিক সৌন্দর্য পাঁচবিবিতে ক্রীড়া সংগঠক হাকিম মন্ডলকে সোনালী অতীত ক্লাবের সংবর্ধনা ডুমুরিয়ায় ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ, মূলহোতার ৩ মাসের কারাদণ্ড নেত্রকোণায় ‘নারীনেত্র কারুপণ্য’ পরিদর্শনে জেলা প্রশাসক, ৫ হাজার নারীকে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করেছেন লিপি নেত্রকোণায় জেলা প্রশাসকের নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে একযোগে পরিচ্ছন্নতা অভিযান, অংশ নিলেন ৩ হাজার ২৫ জন ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ৩৪ ড্রেজার জব্দ ও ধ্বংস নরসিংদী পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হতে চান সফিউল্লাহ গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনবিরোধী টাস্কফোর্সের অভিযান, ১৩টি লিস্টার মেশিন ধ্বংস মানবসেবা ফাউন্ডেশন জগন্নাথপুরের অস্থায়ী কমিটি গঠন

নেত্রকোণায় ‘নারীনেত্র কারুপণ্য’ পরিদর্শনে জেলা প্রশাসক, ৫ হাজার নারীকে প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করেছেন লিপি

Reporter Name / ১৮ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান- ময়মনসিংহ:
নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের অনন্তপুর গ্রামে গড়ে উঠেছে নারী উদ্যোক্তা কামরুন্নাহার লিপির ব্যতিক্রমী প্রতিষ্ঠান ‘নারীনেত্র কারুপণ্য’। পিছিয়ে পড়া নারীদের দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করে তাদের স্বাবলম্বী করার পাশাপাশি গ্রামীণ ও জাতীয় অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন তিনি।

প্রতিষ্ঠানটিতে তৈরি করা হয় দৃষ্টিনন্দন পোশাক, শিশু ও বড়দের বিভিন্ন ধরনের পোশাক, ছেলেদের প্যান্ট, টি-শার্ট এবং পরিবেশবান্ধব চট ও টিস্যু কাপড়ের তৈরি নানা ধরনের ব্যাগ।

অদম্য এই নারী উদ্যোক্তা এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার নারীকে বুটিক, দর্জির কাজসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়েছেন। তার উদ্যোগে প্রশিক্ষিত নারীরা দক্ষতা অর্জনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ পেয়েছেন।

সম্প্রতি এই নারী উদ্যোক্তার সাফল্য, কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ স্বপ্নের কথা জানতে সরেজমিনে ‘নারীনেত্র কারুপণ্য’ পরিদর্শন করেন নেত্রকোণার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান এবং নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিজা খাতুন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং নারী উদ্যোক্তা কামরুন্নাহার লিপির উদ্যোগ ও সাফল্যের প্রশংসা করেন। একই সঙ্গে তার অগ্রযাত্রাকে সাধুবাদ জানিয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজন অনুযায়ী সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd