• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথ-জগন্নাথপুর ১৪ কিলোমিটার সড়কের সংস্কার কাজের অনুমোদন চাঁপাইনবাবগঞ্জে ডিবির পুলিশের অভিযানে হেরোইনসহ ১ জন গ্রেপ্তার ডিমলায় অসহায় পরিবারের পাশে বিএনপি নেতাকর্মীরা, বিতরণ করা হলো চাল নেত্রকোণায় ডিবি পুলিশের অভিযানে ৫ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ নেত্রকোণায় বেকার যুব মহিলাদের আত্মকর্মসংস্থানে ৩ সপ্তাহ ব্যাপী পোশাক তৈরির প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েন বিশ্বনাথে বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ সম্পন্ন লালমনিরহাটে দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল ও উপহার সামগ্রী বিতরণ খুলনায় ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিশ্বনাথে এলাকাবাসীর সঙ্গে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

নেত্রকোণায় ডিবি পুলিশের অভিযানে ৫ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

Reporter Name / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

মো: আকরাম হোসেন রতন, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোণায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি পূর্ব) পুলিশের অভিযানে ৫ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রুজেল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহারের উপযোগী দুটি পুরোনো মোটরসাইকেলের তেলের ট্যাংক ও চারটি পুরোনো নম্বরপ্লেট জব্দ করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোণার পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ডিবি (পূর্ব) অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ আব্দুল্লাহ আল নোমানসহ জেলা গোয়েন্দা শাখা (পূর্ব), নেত্রকোণার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) বিকেল ৪টা ৫ মিনিটে নেত্রকোণা মডেল থানার ত্রিয়শ্রী বাজারের মেইন রোডসংলগ্ন রাকিব রুম্মী ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিকস দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তার রুজেল মিয়ার ভ্যানগাড়িতে রাখা একটি খাকি রঙের কাগজের কার্টনের ভেতরে বিশেষ কৌশলে চতুর্ভুজ আকৃতিতে কাটা একটি বইয়ের মধ্যে চারটি প্যাকেটে রাখা মোট ৫ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার মধ্যে ৩ হাজার ৬০০ ও ১ হাজার ৯০০ পিসের দুটি অংশ ছিল।
এ ছাড়া অভিযান চলাকালে পলাতক আসামি রফিকুল ইসলাম (৩৯)-এর ভাড়া বাসা থেকে মাদকদ্রব্য পরিবহনের উপযোগী দুটি পুরোনো কালো রঙের মোটরসাইকেলের তেলের ট্যাংক এবং যানবাহনের চারটি পুরোনো নম্বরপ্লেট জব্দ করা হয়।
পলাতক আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেপ্তার মোঃ রুজেল মিয়াকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd