• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথ-জগন্নাথপুর ১৪ কিলোমিটার সড়কের সংস্কার কাজের অনুমোদন চাঁপাইনবাবগঞ্জে ডিবির পুলিশের অভিযানে হেরোইনসহ ১ জন গ্রেপ্তার ডিমলায় অসহায় পরিবারের পাশে বিএনপি নেতাকর্মীরা, বিতরণ করা হলো চাল নেত্রকোণায় ডিবি পুলিশের অভিযানে ৫ হাজার ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ নেত্রকোণায় বেকার যুব মহিলাদের আত্মকর্মসংস্থানে ৩ সপ্তাহ ব্যাপী পোশাক তৈরির প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েন বিশ্বনাথে বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ সম্পন্ন লালমনিরহাটে দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল ও উপহার সামগ্রী বিতরণ খুলনায় ২০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বিশ্বনাথে এলাকাবাসীর সঙ্গে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়

বিশ্বনাথ-জগন্নাথপুর ১৪ কিলোমিটার সড়কের সংস্কার কাজের অনুমোদন

Reporter Name / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

 

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

সিলেট-২ আসনের এমপি তাহসিনা রুশদীর প্রচেষ্টায় বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের টেন্ডার প্রক্রিয়ার অনুমোদন হয়েছে। সিলেটের বিশ্বনাথ-পীরের বাজার-জগন্নাথপুর হেডকোয়ার্টার পর্যন্ত দীর্ঘ ১৩.২২ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের প্রাক্কলন (এস্টিমেট) অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। বহুল প্রতীক্ষিত এই সড়কটির উন্নয়ন কাজের জন্য ১৩ কোটি ৭২ লাখ ৪৮ হাজার ৩২৭ টাকার অনুমোদন দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এলজিইডি’র ‘সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালকের স্বাক্ষরিত এক পত্রে সিলেট জেলার নির্বাহী প্রকৌশলী বরাবর এই অনুমোদন পাঠানো হয়।

অনুমোদিত পত্র থেকে জানা যায়, সম্পূর্ণ উন্মুক্ত দরপত্র বা ই-জিপি পদ্ধতিতে এই কাজের ঠিকাদার নিয়োগ করা হবে। ঠিকাদারকে চুক্তি সম্পাদনের ৭ দিনের মধ্যে কাজ শুরু করতে হবে এবং পুরো কাজ শেষ করার জন্য ৫৪০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে।

কাজের গুণগত মান নিশ্চিত করতে এলজিইডি এবার বেশ কিছু কড়া শর্ত আরোপ করেছে। শর্ত অনুযায়ী, কাজের প্রতিটি স্তরে ল্যাব টেস্ট করা বাধ্যতামূলক এবং ল্যাব টেস্টের সন্তোষজনক রিপোর্ট ছাড়া ঠিকাদারকে কোনো বিল প্রদান করা হবে না। এছাড়া কাজের স্বচ্ছতা রক্ষার্থে কাজ শুরুর আগে, চলাকালীন এবং শেষে একই স্থানের রঙিন ছবি ও ভিডিও সংরক্ষণ করার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের প্রায় ১৪ কিলোমিটার সড়কের টেন্ডার প্রক্রিয়ার অনুমোদন হয়েছে। টেন্ডার প্রক্রিয়া শেষ হলেই দ্রুত এ সড়কের কাজ শুরু হবে।

সিলেট-২ আসনের এমপি তাহসিনা রুশদী বলেন, দীর্ঘদিন ধরে এ সড়কটি সংস্কার করা হয়নি। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সড়কটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়। অবশেষে সড়কটি সংস্কারের জন্য টেন্ডার আহ্বান করা হয়েছে। টেন্ডার প্রক্রিয়া শেষ হলেই সড়কের কাজ শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd