• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবরের মেরুদণ্ডে অপারেশন ১১ নভেম্বর, দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন জগন্নাথপুরে হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপ সংস্কার রংপুরে আইনজীবীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ‎শ্যামা মায়ের আরাধনায় ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত

পটুয়াখালী ৩ (গলাচিপা–দশমিনা)’র অবহেলিত জনপদে নতুন রাজনৈতিক বার্তা: উন্নয়ন ও আলোচনার কেন্দ্রে ভিপি নুরুল হক নুর

Reporter Name / ৩০৮ Time View
Update : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

 

কলমেঃ মোঃ নুর ইসলাম মৃধাঃ

বাংলাদেশের উপকূলীয় জনপদ গলাচিপা–দশমিনা দীর্ঘদিন ধরেই অবহেলা, প্রাকৃতিক দুর্যোগ ও অবকাঠামোগত বৈষম্যের শিকার। এই জনপদের মানুষ উন্নয়ন দেখেছে কম, প্রতিশ্রুতি শুনেছে বেশি। এমন বাস্তবতায় গত ১৭ মাসে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ভূমিকা নিয়ে স্থানীয়ভাবে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

সমর্থকদের ভাষ্য অনুযায়ী, স্বল্প সময়ের মধ্যেই তিনি গলাচিপা–দশমিনায় ধর্মীয়, সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে দৃশ্যমান কিছু উদ্যোগ নিতে সক্ষম হয়েছেন।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো—২০৫টি মসজিদ ও মন্দির নির্মাণ ও সংস্কারে বিশেষ বরাদ্দের ব্যবস্থা, গলাচিপা উপজেলার রামনাবাদ নদীর ওপর হরিদেবপুর ব্রিজ নির্মাণে ওয়ার্ক অর্ডার নিশ্চিতকরণ, এবং প্রায় ৪৪ কিলোমিটার সড়ক পাকাকরণ ও সংস্কার।
গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাকে টেকসই করতে ৫৭টি কালভার্ট ও সাঁকো নির্মাণের উদ্যোগ নেওয়ার কথাও বলছেন তাঁর অনুসারীরা। শিক্ষাক্ষেত্রে দশমিনায় একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা ও একটি মিনি স্টেডিয়াম নির্মাণে পুনরায় অর্থ বরাদ্দের বিষয়টি স্থানীয় তরুণদের মধ্যে আশার সঞ্চার করেছে।

উপকূলীয় দুর্যোগ মোকাবিলায় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় চারটি দাখিল মাদ্রাসায় প্রায় ৫২ কোটি টাকার বরাদ্দ এই অঞ্চলের জন্য একটি বড় অর্জন বলে মনে করছেন অনেকে।

পাশাপাশি ‘NISTAR’ প্রকল্পের আওতায় গলাচিপা ও দশমিনায় চারটি ‘ক’ শ্রেণির সুউচ্চ ভবন নির্মাণ প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।
পানি ও স্যানিটেশন খাতে “ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন” প্রকল্পের মাধ্যমে একাধিক ইউনিয়নে ওয়াটার সাপ্লাই লাইন স্থাপন এবং অসংখ্য গভীর নলকূপ স্থাপন জনস্বাস্থ্য উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ দিক।

এর বাইরে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন মসজিদ, মন্দির, স্কুল, মাদ্রাসা ও মক্তব সংস্কারে সহযোগিতার কথাও স্থানীয়রা তুলে ধরছেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হলো—হিন্দু-মুসলমান, দল-মত নির্বিশেষে চাঁদাবাজি, হয়রানি ও রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা। সমর্থকদের মতে, এই মানবিক ও নাগরিক অবস্থানই তাঁকে আলাদা করে চিহ্নিত করেছে।

দশমিনা–গলাচিপাবাসীর একটি অংশ মনে করে, দেড় বছরেরও কম সময়ে যে উন্নয়নভাবনা ও আশার আলো তারা দেখছে, তা অনেক ক্ষেত্রেই পাঁচ বছরের নির্বাচিত জনপ্রতিনিধিদের কর্মকাণ্ডকেও ছাপিয়ে গেছে। আবার সমালোচকরা বলছেন—এসব উদ্যোগের দীর্ঘমেয়াদি বাস্তবায়ন ও প্রাতিষ্ঠানিক স্থায়িত্বই হবে প্রকৃত মূল্যায়নের মানদণ্ড।

সব মিলিয়ে, গলাচিপা–দশমিনার রাজনীতিতে একটি স্পষ্ট প্রত্যাশা তৈরি হয়েছে—এই জনপদ আর প্রতিশ্রুতি নয়, ফলাফল দেখতে চায়। শেষ পর্যন্ত কোন রাজনৈতিক ধারা সেই প্রত্যাশার সবচেয়ে বিশ্বাসযোগ্য বাহক হবে, সে সিদ্ধান্ত নেবেন এলাকার সচেতন ভোটাররাই।

 

লেখক পরিচিতিঃ
মোঃ নুর ইসলাম মৃধা
এম এ, এলএল বি, এল এইচ এম পি।
কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd