• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ সাময়িক বরখাস্ত হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার ৬১ পূজা মন্ডবে বিজিবি মোতায়েন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নেত্রকোণায় পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ৩৯, মোট আক্রান্ত ২ হাজার ৬৮০ পাঁচবিবিতে দুর্গাপূজার উপহার দিলেন ছাত্রদল নেতা শামীম চাঁপাইনবাবগঞ্জে (এসআরবি)র অভিযানে ৯২টি ককটেল ও গান পাউডার উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে ডিবির পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ উপদেষ্টা আবু কাউসারকে তামাকুমন্ডি লেইন বণিক সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী

পাঁচবিবিতে দুর্গাপূজার উপহার দিলেন ছাত্রদল নেতা শামীম

Reporter Name / ২৬ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবিতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সনাতন সম্প্রদায়ের অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে পুজোর উপহার দিলেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন মন্ডল। বুধবার সকালে খাদ্য গুদাম সংলগ্ন স্কুল মাঠে আগামীতে পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ছাত্রনেতা শামীম মন্ডল তার নিজস্ব অর্থায়নে পৌরসভায় বসবাস করা সনাতন ধর্মালম্বী ১৮’শ পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী পরমেশ্বর মাহাতো, সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুনীল রায়, সম্পাদক সুবাস চন্দ্র দাস সহ শত শত নারী-পুরুষ।

পুজোর উপহার হিসেবে নারিকেল চিনি ও শাড়ি পেয়ে খুশি সনাতন সম্প্রদায়ের মানুষজন। তারা জানান, প্রতিবছর পূজায় এমন উপহার পেয়ে আনন্দ আরও বেড়ে যায়। এ বছর উপজেলায় ৭৯’টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd