• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পূর্বধলায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা গ্রেপ্তার ধামইরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ ও মদ জব্দ অসহায় মানুষের পাশে জুলকার নাঈম কবির, মানবতার সেবায় ‘বহরা ইউনিয়ন মানবিক টিম’ ১২০ সদস্য বিশিষ্ট এনসিপি’র আহবায়ক কমিটি অনুমোদন সভাপতি -সবুজ, সদস্য সচিব- রিজভী ​কাঁঠালিয়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সংসদ সদস্য জামাল সুনামগঞ্জ ডিবি পুলিশের বিশেষ অভিযানে বালু বোঝাই ট্রাকসহ আটক-১ মোহনগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান, জব্দ মালামাল নিলামে বিক্রি লোহাগাড়ায় পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতারা, সম্প্রীতির বন্ধন বজায় রাখার আহবান খুলনার দুই পুলিশ কর্মকর্তাসহ ঊর্ধ্বতন ১১ কর্মকর্তার বদলি-পদায়ন

পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় মোটরসাইকেল ও মাদকদ্রব্য আটক

Reporter Name / ২৭ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

লালমনিরহাট প্রতিনিধি:
চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত এলাকায় সংঘটিত সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সীমান্তে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ধবলসূতি ও পঁয়ষট্টিবাড়ি বিওপির বিশেষ টহলদল পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মোটরসাইকেল ও মাদকদ্রব্য উদ্ধার করেছে।
১৮ অক্টোবর তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)- ধবলসূতি বিওপির বিশেষ টহলদল রাতে সীমান্ত হতে আনুমানিক ৮০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে ১টি ভারতীয় মোটরসাইকেল আটক করে। এছাড়াও, পঁয়ষট্টিবাড়ি বিওপির টহলদল কর্তৃক সীমান্ত হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিঠাইবাড়ি নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৮ পিস ভারতীয় ইয়াবা আটক করে।
আটককৃত ভারতীয় মোটরসাইকেল ও মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য-২,৭১,৪০০/- (দুই লক্ষ একাত্তর হাজার চারশত) টাকা। বিষয়টি প্রেস বিজ্ঞপ্তিতে অধিনায়ক তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd