• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
দেশসেরা ১২ প্রবীণ ব্যক্তিত্বকে সম্মাননা দিচ্ছে হিডস লিগ্যাল এইড ফাউন্ডেশন অপশক্তিকে প্রতিহত করতে পাঁচবিবিতে বিএনপির প্রস্তুতি সভা আমি সবার এমপি,যে ভোট দিয়েছে তারও যে ভোট দেয়নি তারও উন্নয়ন কাজের উদ্বোধন ও আলোচনা সভায় এমপি শান্ত পুঠিয়ায় অনলাইন জুয়ায় আসক্ত ব্যক্তিকে ২ মাসের কারাদণ্ড কবিতাঃ আমার দেশ ধামইরহাটে ভ্রামামান আদালতে এক যুবকের তিন মাস কারাদণ্ড মাদক নিমূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভায় এমপি শান্ত কবিতা: অপেক্ষার নীল আলো ডোমারে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্র আশিকের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিক্ষোভ মিছিল

পুঠিয়ায় অনলাইন জুয়ায় আসক্ত ব্যক্তিকে ২ মাসের কারাদণ্ড

Reporter Name / ৫১ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

 

মো. মুনজুর রহমান, জেলা প্রতিনিধি, রাজশাহী

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে অনলাইন জুয়ায় আসক্ত এক ব্যক্তিকে আটক করে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।

আজ ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে পুঠিয়া উপজেলার খুঁটিপাড়া ও শিলমাড়িয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, অভিযানের মূল লক্ষ্য ছিল মাদক বিক্রেতা ও সেবীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং এলাকায় মাদকের বিস্তার রোধ করা। অভিযানে মাদক ও অনলাইন জুয়ায় আসক্ত ১ জনকে আটক করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, যুবসমাজ ও সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী জুয়ায় আসক্ত ব্যক্তি এবং মাদক বিক্রেতা ও সেবীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd