• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে মাদকবিরোধী সমাবেশ, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইউএনও ইশরাত জাহানের রাণীশংকৈলে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা, প্রতিটি মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনার নির্দেশ পুরাতন বাইসাইকেলের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কবিতা : রাত জাগা পাখি রাণীশংকৈলে বিসিআইসি সার ডিলার নিয়োগ নিয়ে প্রশ্ন, জিসা ট্রেডার্স বাদ পড়ায় অসন্তোষ বান্দরবানে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চন্দনাইশে বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ঠাকুরগাঁও জেলা ট্রাফিক অফিস পরিদর্শন করলেন পুলিশ সুপার বেলাল হোসেন কানাডায় গত মাসে ৬৮,০০০ চাকরি হারিয়েছে বলে জানিয়েছে পরিসংখ্যান কানাডার প্রতিবেদন হরিপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে নারীর মৃত্যু, দাফনের অনুমতি দিল পুলিশ

পুরাতন বাইসাইকেলের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিশিন্তা-চাঁনপাড়া সড়কের পাশে খাঁড়িতা গ্রামে দেশ স্বাধীনের পর থেকে আজ অবধি পুরাতন বাইসাইকেলের দোকান করে আসছেন আলহাজ্ব ইব্রাহীম মল্লিক। তিনিই এখন এলাকায় পুরাতন বাইসাইকেলের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান গড়ে তোলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বাধীনতা যুদ্ধের পর থেকেই তিনি এই ব্যবসার সাথে জড়িত। তিনি নওগাঁ থেকে পাইকারি দরে ব্যবহারের অনুপযোগী পুরাতন সাইকেলগুলো কিনে আনেন। এরপর নিজ হাতেই মেরামত করে সেগুলো বিক্রির উপযোগী করে তোলেন। পেশায় তিনি নিজেই একজন দক্ষ সাইকেল মেকার। তার সুনাম শুনে আশপাশের বিভিন্ন এলাকার ছোট ছোট দোকানদাররাও তার কাছ থেকে পাইকারি দরে সাইকেল কিনে নিয়ে যান।

প্রতিদিন সকালে ইব্রাহীম তার দোকানের সামনে সারি সারি সাইকেলের পসরা সাজিয়ে ক্রেতার অপেক্ষায় বসে থাকেন। রাস্তার পাশে সারিবদ্ধভাবে রাখা রং-বেরঙের শত শত বাইসাইকেল পথচারীদের দৃষ্টি কাড়ে।

এ বিষয়ে আলহাজ্ব ইব্রাহীম মল্লিক বলেন, “আমার দোকানে সব সময় ৪ থেকে ৫ শত পুরাতন বাইসাইকেল মজুদ থাকে। গরীব মানুষ, স্কুলের ছাত্রদের কথা চিন্তা করে কম দামেই বিক্রি করি। আমার দোকানে সর্বনিম্ন ১৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩৫০০ টাকার মধ্যে সব ধরনের বাইসাইকেল পাওয়া যায়। স্বল্প আয়ের মানুষের জন্য তার এই উদ্যোগ এলাকায় বেশ প্রশংসিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd