• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বনাথে সরকারী আদেশ অমান্য করে সড়কে গেইট নির্মাণের অভিযোগ ২০২৫ সালে সাবেক এমপির নামে নাম ফলক স্থাপন চুরির ঘটনার মূল রহস্য উন্মোচন: আজমল হোসেন লিটনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ উল্লাপাড়া মডেল থানায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন নওগাঁয় মানাপের নাট্য প্রদর্শনী সিলেটের বিশ্বনাথে ‘শাহ ফাউন্ডেশন’র উদ্যোগে চাল বিতরণ হ্যাক্সাস এডুকেশন সিলেটের বিশ্বনাথ ক্যাম্পাসে কৃতি শিক্ষার্থীদেরকে সম্মাননা ও সংবর্ধনা প্রদান বিশ্বনাথে লামাকাজী আইটি একাডেমির উদ্বোধন ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন চিলমারী-রৌমারী-কোদালকাটি, নদীপাড়ের মানুষের আহাজারি- প্রতিমন্ত্রীর আশ্বাস একটি কলেজ তৈরি করা মহৎ উদ্যোগ- অধ্যাপিকা মাহফুজা হান্নান

পূর্বধলায় মসজিদে মাদক, জুয়া ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Reporter Name / ৫০ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

​হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলায় মাদক, জুয়া, চুরি, ছিনতাই, বাল্যবিয়ে ও কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধের লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) জুম্মার নামাজের খুতবার পূর্বে পূর্বধলা  উপজেলার খলিশাউড় ইউনিয়নের ফাজিলপুর বাজার জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়।
​এতে সামাজিক নানা অপরাধের বিরুদ্ধে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
​বক্তব্যে ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “সমাজ থেকে মাদক, জুয়া, চুরি ও ছিনতাইয়ের মতো অপরাধ নির্মূল করতে পুলিশ ও সাধারণ জনগণকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে কিশোর গ্যাং কালচার রোধে অভিভাবকদের আরও সচেতন হতে হবে এবং সন্তানদের চলাফেরার ওপর নজরদারি রাখতে হবে।” বাল্যবিয়ে প্রতিরোধে কঠোর বার্তা দিয়ে তিনি আরও বলেন, একটি সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে যেকোনো মূল্যে বাল্যবিয়ে বন্ধ করতে হবে।
​পুলিশের এই ব্যতিক্রমী সচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানান স্থানীয় মুসল্লিরা। তারা এলাকাকে অপরাধমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
​অনুষ্ঠানে ফাজিলপুর বাজার জামে মসজিদের ইমাম ও খতিব, মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd