• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
দুর্গম খালিয়াজুড়ী থানায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, পরিদর্শনে নির্মাণাধীন নতুন ভবন সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান কবিতা: আজও প্রচণ্ড ভালবাসি তোমাকে সংগ্রাম ও সফলতার ২৫’বছরে এসডিএস নেত্রকোনায় পৃথক মোবাইল কোর্টে ৮৭ হাজার টাকা জরিমানা, ২ জনের কারাদণ্ড সাতকানিয়ার প্রভাবশালী আরেফাগং এর ৩ ভাড়াটিয়া সন্ত্রাসী কারাগারে, মা-মেয়ে পলাতক চট্টগ্রাম জেলা পুলিশের ১ম কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ‘গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’ —আল্লামা মামুনুল হক আধুনিক ও জবাবদিহিতামূলক রাণীশংকৈল উপজেলা পরিষদ গড়ার প্রত্যয়ে সোহরাব আলী সিংড়ায় হাতিয়ান্দহ ইউনিয়নে বইছে নির্বাচনের হাওয়া, মুখোমুখি প্রার্থী আব্দুল রশিদ

ফরিদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবক গ্রেফতার

Reporter Name / ২৪ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

পাবনা জেলা প্রতিনিধি:
পাবনার ফরিদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে ফরিদপুর থানা পুলিশ।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ফরিদপুর থানা ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে এসআই (নিঃ) আরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে মো. আকাশ হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আকাশ হোসেন ফরিদপুর উপজেলার চিথুলিয়া (ঠাকুরবাড়ী) গ্রামের মো. লোকমান হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ফরিদপুর থানার মামলা নং-০৪, তারিখ ০৮/০৯/২০২৬, সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর ৮/৯/১০/১১/১২ ধারার মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে শনিবার পুলিশ স্কট পার্টির মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd