• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা লোহাগাড়ায় স্টুডেন্ট’স ওয়েলফেয়ার ক্লাব কতৃক বইপাঠ ও হিস্ট্রি অলিম্পিয়াড-২৬ পরীক্ষা অনুষ্ঠিত আপন ভাইয়ের প্রতারণায় বাড়িছাড়া, রাস্তায় পড়ে ছিলেন অসুস্থ মহিদুল পাঁচবিবিতে মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিস্থাপন উপলক্ষে দোয়া মাহফিল নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ অংহ্লা পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে সামনে এগিয়ে নিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন নবনিযুক্ত থানচির শিক্ষা অফিসার গোয়াইনঘাটে ইউএনওর নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কবিতা: রুখে দাঁড়াও নারী জাতি কবিতাঃ দেবী দুর্গার আগমন পাঁচবিবিতে সাঁওতাল জাতির অস্তিত্ব রক্ষায় করণীয় শীর্ষক কর্মশালা ও আলোচনা সভা

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

Reporter Name / ১১ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের এক বিশেষ অভিযানে অসৎ উদ্দেশ্য মজুদ রাখার অভিযোগে এক ব্যবসায়ীর কাছ থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। তিনি ৩ হাজার লিটার ডিজেল মজুদ করেছিলেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের ভেরেন্ডি বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম।

এলাকাবাসী সুত্রে জানা যায় তেল মজুদকারী ব্যবসায়ী হলেন রসুলপুর ইউনিয়নের মুন্দিখোর গ্রামের নুরুল ইসলাম চৌধুরীর ছেলে হুমায়ুন চৌধুরী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভেরেন্ডি বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক ব্যবসায়ীর কাছে ৩ হাজার লিটার ডিজেল পাওয়া যায়। আইন অনুযায়ী ১ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বলেন, অভিযানে গিয়ে ওই ব্যবসায়ীর কাছে ৩ হাজার লিটার তেল মজুদ পাওয়া যায়। পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী, একজন ব্যক্তি গ শ্রেণির পেট্রোলিয়াম সর্বোচ্চ ২ হাজার লিটার পর্যন্ত মজুদ রাখতে পারবে। তাই ১ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়েছে। আর ২ হাজার লিটার ওই ব্যবসায়ীর কাছে রয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতে তিনি যেন অতিরিক্ত তেল মজুদ না করেন এই মর্মে তাঁর কাছ থেকে একটি মুচলেকা নেওয়া হয়েছে। জব্দকৃত তেল নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd