• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চট্টগ্রাম জেলা পুলিশের ১ম কমিউনিটি কাবাডি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ‘গণভোটের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে’ —আল্লামা মামুনুল হক আধুনিক ও জবাবদিহিতামূলক রাণীশংকৈল উপজেলা পরিষদ গড়ার প্রত্যয়ে সোহরাব আলী সিংড়ায় হাতিয়ান্দহ ইউনিয়নে বইছে নির্বাচনের হাওয়া, মুখোমুখি প্রার্থী আব্দুল রশিদ পাবনার ফরিদপুরে সাকিব হত্যার দ্রুত বিচার ও আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন গরু চুরির আতঙ্কে নির্ঘুম রাত কাটছে ডিমলার কৃষকদের অল টাইম ক্লিন সামাজিক সংগঠন এর উদ্যোগে জগন্নাথপুরে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা সিংগাইরে গোল্ডকাপের ট্রফি উম্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ৭ দফা দাবি আদায়ে নওগাঁয় দলিল লেখকদের সমাবেশ যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

আধুনিক ও জবাবদিহিতামূলক রাণীশংকৈল উপজেলা পরিষদ গড়ার প্রত্যয়ে সোহরাব আলী

Reporter Name / ৭ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আকতারুল ইসলাম আক্তার
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সোহরাব আলী।

সম্প্রতি তার ছবি ও পরিচিতিসহ প্রচারপত্রে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করে উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করা হয়েছে।

প্রচারপত্রে সোহরাব আলীর পক্ষ থেকে আধুনিক, ন্যায়ভিত্তিক, কর্মে সততা, মাদকবিরোধী ও জবাবদিহিতামূলক রাণীশংকৈল উপজেলা পরিষদ গড়ে তোলার প্রত্যয়ের কথা তুলে ধরা হয়েছে।

এতে তাকে একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। একইসঙ্গে মানবাধিকার, অন্যায়ের প্রতিবাদ এবং অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার বিভিন্ন অঙ্গীকারও প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে।

সোহরাব আলী ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং উপজেলা পরিষদের কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন—এমন বক্তব্যই প্রচারপত্রে তুলে ধরা হয়েছে।

তিনি রাণীশংকৈল উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd