ব্যুরো প্রধান, ময়মনসিংহ:
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর আকস্মিকভাবে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করে দাপ্তরিক কার্যক্রম ও সেবার মান তদারকি করেন।
পরিদর্শনকালে তিনি দপ্তরগুলোর নিয়মিত হাজিরা রেজিস্টার ও দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সেবাপ্রার্থী নাগরিকদের সঙ্গে কথা বলে সরকারি সেবার মান, সেবা পেতে কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কি না এবং এ বিষয়ে তাঁদের মতামত ও অভিজ্ঞতা জানতে চান।
একই দিন ফুলপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
প্রশিক্ষণে মাঠপর্যায়ে তথ্যসংগ্রহের পদ্ধতি, তথ্যের নির্ভুলতা ও স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং দায়িত্বপ্রাপ্ত তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় ফ্যামিলি কার্ড কর্মসূচির সুষ্ঠু ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।