মোঃ শিহাব খন্দকার, বিশেষ প্রতিনিধি খুলনা জেলা
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আমিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমডি খায়রুল ইসলাম খান জনির বহিষ্কারাদেশ প্রত্যাহার করে গতকাল ২৬ নভেম্বর বিএনপির কেন্দ্র থেকে বিজ্ঞপ্তি জারি করে।
এ ব্যাপারে একাধিক বিএনপি নেতারা জানান গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি চিঠি এসে খায়রুল ইসলাম খান জনির হাতে পৌছেছে।
নিচে চিঠিটা হুবাহু তুলে ধরা হলো।
জনাব, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রাথমিক সদস্যপদ সহ সকল পদথেকে আপনাকে বহিষ্কার করা হইয়াছিল। আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিস্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হল। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে। এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা করে।
এ ব্যাপারে স্থানীয় বিএনপি নেতারা জানান বিগত ১৭ বছর তৎকালীন স্বৈরাচার বিরোধী যত আন্দোলন সংগ্রাম হয়েছে তার সামনে থেকে খায়রুল ইসলাম খান জনি নেতৃত্ব দিয়েছেন তার জন্য হামলা মামলা, জেল জুলুম হয়েছে।
কিন্তু জনগণের চাওয়ার কারণে স্থানীয় নির্বাচনে তাকে আসতে হয়েছিলো সেজন্য দল সাময়িকভাবে তাকে বহিস্কার করেছিল। এখন তার বহিস্কার আদেশ প্রত্যাহার করাতে আমরা সকলে খুশি। খাইরুল ইসলাম খান জনির নেতৃত্বে এ অঞ্চলে বিএনপি আরো শক্তিশালি হবে এবং সাধারণ মানুষের ভাজ্ঞউন্নয়ন হবে বলে আমরা মনে করি।