• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন জগন্নাথপুরে হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপ সংস্কার রংপুরে আইনজীবীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ‎শ্যামা মায়ের আরাধনায় ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত নেত্রকোণায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

বটিয়াঘাটার আমিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতির বাসভবনে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

Reporter Name / ১৮২ Time View
Update : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

 

মোঃ মুনজুর আলম, বটিয়াঘাটা প্রতিনিধি:

খুলনার বটিয়াঘাটা উপজেলার ৭নং আমিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিনের বাসভবনে বোমা ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) বিকাল ৪টায় বটিয়াঘাটা বাজারের প্রধান সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন ৭নং আমিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদ মোল্লা, অমি ও পাল, হাসানুর মেম্বার, আছাবুর হাওলাদার, জাহিদুর রহমান রাজু, ছাত্তার আকন, এম এম এ বাসার, ওয়াদুদ আকুঞ্জী, হেনারা বেগম, আখি মনি নাসরিন, নাহার, মাহাফুজ কবির, আয়ুব আলী, এনাম, মহিবুব, তানজিলা, সোনিয়া, বিশ্বজিৎ বিশ্বাস, মোঃ ইমরান মৌলঙ্গীসহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশে বক্তারা বলেন, মোঃ জসিম উদ্দিন একজন সমাজসেবী ও জনদরদী নেতা। তিনি মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল এই ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা চালিয়েছে।
বক্তারা এই বোমা ও সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd