• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন জগন্নাথপুরে হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপ সংস্কার রংপুরে আইনজীবীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ‎শ্যামা মায়ের আরাধনায় ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত নেত্রকোণায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের মতবিনিময় সভায় ৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠিত

Reporter Name / ২৫১ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

 

স্টাফ রির্পোটার:
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বি.ইউ.পি.এফ) এর উদ্যোগে সারাদেশের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর ৭৩ কাকরাইল ইস্টার্ণ কমার্শিয়াল কমপ্লেক্সে অবস্থিত ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে বিকাল ২টা ৩০ মিনিট থেকে মতবিনিময় সভা শুরু হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বি.ইউ.পি.এফ) এর যুগ্ম-আহ্বায়ক কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পালং খালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা আক্তার বানু লিপি, যুগ্ম-আহ্বায়ক সহ ফোরামের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার পর পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন রংপুর জেলা পীরগাছা উপজেলার ছাওলা ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন, সিনিয়ার সহ-সভাপতি কক্সবাজার জেলার, উখিয়া উপজেলার পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলার ০৬নং তালমা ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন মিয়া সহ ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা বলেন, ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও গতিশীল করতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বি.ইউ.পি.এফ) শক্তিশালী ভূমিকা পালন করতে করবে।
আলোচনা শেষে সংগঠনের কার্যক্রম অধিক গতিশীল করার লক্ষ্যে পূর্ণাঙ্গ নতুন কমিটি সর্বসম্মতিক্রমে ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd