• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মাদক নিমূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা সভায় এমপি শান্ত কবিতা: অপেক্ষার নীল আলো ডোমারে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্র আশিকের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিক্ষোভ মিছিল কবিতা: প্রতিবন্ধকতা ধামইরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল সুশিক্ষা ছাড়া কখনও জাতির উন্নয়ন সম্ভব নয়- এমপি মাহফুজা হান্নান বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর শিল্পকলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে সেলিম আল দীনের দুই নাটক পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাজিতপুরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name / ৬৪৩ Time View
Update : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

 

রাজ্জাকুন্নাহার সুমী, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের বাজিতপুরে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় বাজিতপুর উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোস্তাক আহমেদ দাদাভাই এবং সাধারণ সম্পাদক সারোয়ার আলম।
“জুলাই বিপ্লবের চেতনায় বৈষম্যের ঠাঁই নাই—আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”—এই স্লোগানে মুখরিত ছিল মানববন্ধনস্থল। বক্তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারলেও বেসরকারি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের সেই সুযোগ থেকে বঞ্চিত রাখা চরম বৈষম্য। তারা এই বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, বেগম রহিমা স্কুলসহ উপজেলার প্রায় ৪৪টি কিন্ডারগার্টেনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা কর্মসূচিতে অংশ নেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
বক্তারা বলেন, স্বাধীনতার পর এটি শিশুদের প্রতি প্রথম রাষ্ট্রীয় বৈষম্যের দৃষ্টান্ত। তাঁরা দ্রুত এই ‘কালো অধ্যাদেশ’ বাতিলের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd