• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
পুরাতন বাইসাইকেলের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কবিতা : রাত জাগা পাখি রাণীশংকৈলে বিসিআইসি সার ডিলার নিয়োগ নিয়ে প্রশ্ন, জিসা ট্রেডার্স বাদ পড়ায় অসন্তোষ বান্দরবানে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চন্দনাইশে বিশেষ অভিযানে ৩ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ঠাকুরগাঁও জেলা ট্রাফিক অফিস পরিদর্শন করলেন পুলিশ সুপার বেলাল হোসেন কানাডায় গত মাসে ৬৮,০০০ চাকরি হারিয়েছে বলে জানিয়েছে পরিসংখ্যান কানাডার প্রতিবেদন হরিপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে নারীর মৃত্যু, দাফনের অনুমতি দিল পুলিশ চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ ​খুলনার চার উপজেলায় যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান: মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় পুলিশ সুপারের

বান্দরবানে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সরওয়ার কামাল, স্টাফ রিপোর্টার:

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে বান্দরবান জেলা বিএনপি।

শনিবার (১০ অক্টোবর) সকালে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
প্রধান অতিথির বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান ও পারস্পরিক সম্প্রীতি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ হারুন ও বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজা। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গনি। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মজিবুর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সা শৈ প্রু মারমা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লুসাই মং মারমা ও আব্দুল মাবুদ, বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দিরের সাধারণ সম্পাদক রিটল কান্তি বিশ্বাস, বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব দাশ রাজেশ্বর, সাধারণ সম্পাদক তপন দাশসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ।

এ সময় দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব দাশ রাজেশ্বর বলেন, সকলের সম্প্রীতি অটুট রেখে বিভিন্ন সম্প্রদায়ের উৎসবে এ ধরনের আয়োজন মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাইকে শারদীয় দুর্গোৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর বান্দরবানের সাতটি উপজেলায় ৩৩টি পূজামণ্ডপে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd