নিজস্ব প্রতিবেদক:
জীবনের পথচলায় ভালোবাসা, বিশ্বাস, পারস্পরিক শ্রদ্ধা ও ত্যাগের বন্ধনই একটি সুখী দাম্পত্যের মূল ভিত্তি। সেই বন্ধনকে দৃঢ় করে দীর্ঘ ১২ বছর সফল দাম্পত্য জীবন অতিক্রম করে ১৩তম বছরে পদার্পণ করেছেন গবেষক, সমাজ বিশ্লেষক ও কলাম লেখক মোঃ নুর ইসলাম মৃধা এবং তাঁর সহধর্মিণী ইসরাত জাহান হাওয়া।
১ আগস্ট তাঁদের বিবাহবার্ষিকী। এই বিশেষ দিনটি উপলক্ষে তাঁরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেছেন এবং আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভানুধ্যায়ী ও দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
দীর্ঘ এই দাম্পত্য জীবনে সুখ-দুঃখ, হাসি-কান্না, সংগ্রাম ও সাফল্যের নানা অধ্যায় অতিক্রম করেছেন এই দম্পতি। পারস্পরিক আস্থা, ধৈর্য, ক্ষমাশীলতা ও একে অপরের প্রতি সম্মানবোধ তাঁদের সংসারজীবনকে করেছে আরও দৃঢ় ও সমৃদ্ধ।
তাঁদের সংসারকে পরিপূর্ণতা দিয়েছে এক পুত্র ইরফানুল ইসলাম মৃধা এবং এক কন্যা ইয়ানুর ইসলাম তাইয়্যেবা। সন্তানদের নৈতিক, মানবিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে পরিবারটি এগিয়ে চলেছে।
বিবাহবার্ষিকী উপলক্ষে মোঃ নুর ইসলাম মৃধা বলেন, “দাম্পত্য জীবন শুধু দুটি মানুষের একসঙ্গে বসবাস নয়; এটি পারস্পরিক দায়িত্ববোধ, আত্মত্যাগ, সহমর্মিতা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি পবিত্র অঙ্গীকার। জীবনের প্রতিটি মুহূর্তে মহান আল্লাহর রহমতই আমাদের শক্তি ও প্রেরণা।”
তিনি আরও বলেন, “আমরা সকলের কাছে দোয়া চাই, যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসা, বিশ্বাস ও মানবিক মূল্যবোধকে ধারণ করে একসঙ্গে পথ চলতে পারি। মহান আল্লাহ আমাদের পরিবারকে সুস্থতা, শান্তি, ঈমান এবং কল্যাণে পরিপূর্ণ রাখুন।”
পরিবারের সদস্যরা জানান, এই বিশেষ দিনে তাঁরা আড়ম্বরের পরিবর্তে কৃতজ্ঞতা, দোয়া ও পারিবারিক আনন্দ ভাগাভাগির মাধ্যমে দিনটি উদযাপন করবেন। তাঁদের প্রত্যাশা, পারস্পরিক শ্রদ্ধা, সততা ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে প্রতিটি পরিবার গড়ে উঠুক ভালোবাসার নিরাপদ আশ্রয়ে।
লেখক পরিচিতি:
মোঃ নুর ইসলাম মৃধা
এম এ, এলএল বি, এল এইচ এম পি
গবেষক, সমাজ বিশ্লেষক, কলাম লেখক।