আকাশ দাস, টাংগাইল প্রতিনিধি
টাংগাইলের ধনবাড়ীতে শুক্রবার উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের ৫২৫৩ তম শুভ জন্মাষ্টমী উৎসব।
জন্মাষ্টমী উপলক্ষে রাধাগোবিন্দ সেবাশ্রম থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং আবারো রাধাগোবিন্দ সেবাশ্রমের সামনে এসে শোভাযাত্রা সমাপ্ত হয় ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মাধ্যমে।
শোভাযাত্রাটি উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি এম আজিজুর রহমান, এসময় উপস্থিত ছিলেন বিনপির অন্যান্য নেতৃবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।