• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ ভালো বেসো না! সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে চাইনিজ মার্শাল আর্ট (উশু) প্রতিযোগিতা অনুষ্ঠিত কবিতা: অভাগীর ভাইফোঁটা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পূর্বধলায় আবু তাহের তালুকদারের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পাঁচবিবির রাধানগরে দীপাবলির মেলা বসেছে প্রস্রাব করতে গিয়ে চোর সন্দেহে কলেজছাত্রকে গণপিটুনি, ভিডিও ছড়িয়ে পড়ায় বিপাকে পরিবার চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ, উদ্ধার অবিস্ফোরিত আরেকটি ককটেল ৯৯৯ নম্বরে ফোনকলে অভিযান: ১৭৩০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঘোড়াঘাটে শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত প্রায় অকেজো হওয়ার অভিযোগ

ভালোবাসা রইল প্রিয়…

Reporter Name / ১৩১ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

সুজন কুমার রায়

প্রত্যেকের জীবনে ভালোবাসা থাকাটা অত্যন্ত জরুরি। সবার মতোই আমি একটু ভালোবাসা পাওয়ার আশা করেছিলাম, এভাবেই দিনের পর দিন পেরোই মাসের পর মাস পেরোই বছরের পর বছর পেরোই কিন্তু আমার আর ভালোবাসা পাওয়া হলো না।

জানো প্রিয়!
আমার জীবনের প্রতিটা মুহূর্তই অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে কেটে যায়। এভাবেই আমার জীবনের চব্বিশ টা বছর আমি একাকীত্বেই পার করেছি। একাকীত্ব আমার সাথে এমন ভাবে জড়িয়ে আছে যে- সে যেন আমার নিত্য সঙ্গী। সত্যিকার অর্থে আমার পঁচিশ বছর জীবনে হঠাৎ করেই তুমি প্রথম ভালোবাসা হয়ে এলে, তবুও তোমায় বলা হলো না আমি তোমায় ভালোবাসি। তোমার প্রতি আমার এ ভালোবাসা বন্ধুত্বপূর্ণ ভাবে অটুট থাকুক এতটুকুই প্রার্থনা আমার। আমি কখনোই চাই না কোনো সম্পর্কের মধ্যে ব্যাঘাত ঘটুক। সবার মতোই আমারও একটু ভালোবাসা পাওয়ার ইচ্ছা ছিল, তবে কারোর প্রতি আমার ভালোবাসা জন্মাক এটা আমি কখনোই চাইনি। আমি সর্বদাই চেয়েছি বন্ধুত্বপূর্ণ আচরণের দ্বারা সবার সাথে সম্পর্কে জড়াবো। কিন্তু তোমার প্রতি এভাবে আমার ভালোবাসা জন্মাবে এটা আমি কখনোই কল্পনা করিনি।

জানো প্রিয়!
তোমার শ্রুতি মধুর কন্ঠস্বর, সাবলীল বাচনভঙ্গি, মুক্ত অসিত কেশ,কাজল কালো চোখ,বন্ধুত্বপূর্ণ আচরণ এসবই আমায় মুগ্ধ করেছে। নিজের অনিচ্ছা সত্ত্বেও তোমাকে ভালোবাসতে এক প্রকার বাধ্য হই। আমি জানি তোমাকে কখনোই আপন করে পাওয়া হবে না আমার, তবুও তোমায় অনন্তকাল ধরে ভালোবেসে যাবো। তোমার প্রতি আমার এ ভালোবাসা গোপনীয়তায় রয়ে যাবে কখনো বলা হবে না আমি তোমায় ভালোবাসি।
তোমার প্রতি ভালোবাসা রইল প্রিয় শুভকামনা থাকবে নিরন্তর, স্রষ্টার আশীর্বাদে আমাদের বন্ধুত্ব অটুট থাকুক জনম জন্মান্তর।
স্বচ্ছ হোক দৃষ্টিভঙ্গি তোমার হৃদয়ে জাগুক ভালোবাসার অভিপ্রায়, সম্পর্কের মাঝে ভালোবাসা ভালো থাকুক বেঁচে থাকুক প্রার্থনায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd