• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লালমনিরহাটে দূর্গা পূজা পালন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ জগন্নাথপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রস্তুতি সভা, ৩৯ মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪১ সদস্যের কমিটি ঘোষণা — সভাপতি আল হেলাল, সম্পাদক কামরুল পুটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কাঁঠালিয়ায় মাসব্যাপী চক্ষু সেবা শুরু সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন নেত্রকোনায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা নেত্রকোণায় পিআইবির ৩ দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মাছের ঘেরের বাঁধে গাঁজার চাষ: কয়রায় পুলিশি অভিযানে আটক ১

Reporter Name / ৭৮ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

​মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টারঃ

খুলনার কয়রায় মাছের ঘেরের বাঁধে অভিনব কায়দায় গাঁজা চাষের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার ২ নম্বর কয়রা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় ঘেরের বাঁধ থেকে চারটি জীবন্ত গাঁজাগাছ উদ্ধার করা হয়।
​আটক ব্যক্তির নাম আব্দুল্লাহ মালী (৩৫)। তিনি ওই এলাকার কওসার মালীর ছেলে।
​পুলিশ সূত্রে জানা যায়, মাছের ঘেরের বাঁধে গোপনীয়তার সাথে গাঁজা চাষ করা হচ্ছে—এমন গোপন খবরের ভিত্তিতে কয়রা থানা-পুলিশের একটি বিশেষ দল ২ নম্বর কয়রা গ্রামের একটি ঘেরে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ঘেরের বাঁধ থেকে রোপণ করা অবস্থায় আনুমানিক ৩ ফুট ৬ ইঞ্চি উচ্চতার চারটি সতেজ গাঁজাগাছ পাওয়া যায়। পরবর্তীতে পুলিশ গাছগুলো আলামত হিসেবে জব্দ করে এবং ঘটনার সাথে জড়িত আব্দুল্লাহ মালীকে আটক করে থানায় নিয়ে আসে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও জোর দিয়ে বলেন, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd