• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হিন্দু ধর্মলম্বীদের শারদীয় দূর্গা পূজা পালনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৭০ কিলোমিটার পাড়ি দিয়ে চিকিৎসা নেয় পাহাড়বাসী, ভালো নেই সীমান্তের মানুষ বামুনিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত আদিতমারীতে বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক শিক্ষার্থীসহ আহত-৯ ​শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা: বিএনপির তদারকি কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী (এসআই) মো. জিয়াউর রহমান পূর্বধলা বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল গফুর, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবু চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিক পাড়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক সোনারগাঁয়ে কেরু মদসহ দুই যুবক গ্রেপ্তার কাঁঠালিয়ায় ১০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস

যশোরে এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

 

মোঃ মুনজুর আলম, স্টাফ রিপোর্টার:
আজ ওরা কিশোর বাংলার শিক্ষার্থী
বঙ্গ এরাই গড়বেন স্মার্ট সবুজ ও প্রীতি
ইতিহাসের পাতায় ওদের নাম সু সন্তান কৃতি।
যশোরে এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টায় যশোর সদরের কাজী শামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সামাজিক সংগঠন ‘আপন ঠিকানা’র উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠন আপন ঠিকানার সভাপতি ও ইউপি চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী তানভীর রায়হান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছামিউল আলীম, অভিভাবক সদস্য আব্দুল আজিজ, শিক্ষক প্রতিনিধি মিজানুর রহমান এবং আপন ঠিকানার ব্যবস্থাপনা পরিচালক সাইফুজ্জামান মুকুল।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের উৎসাহিত করতে আপন ঠিকানার এ উদ্যোগকে স্বাগত জানান।
আপন ঠিকানার সভাপতি তানভীর রায়হান তুহিন বলেন, ‘আজকের এই তরুণ মেধাবীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। শুধু প্রাতিষ্ঠানিক ফলাফলে সীমাবদ্ধ না থেকে সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে বলীয়ান হয়ে দেশের সেবায় শিক্ষার্থীদের আত্মনিয়োগ করতে হবে।
পরে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd