• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাচোলে থানা পুলিশের অভিযানে দুই চোরাই গরু উদ্ধার, আটক ১ কাঠইর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলী নুরের সমর্থনে মতবিনিময় সভা বিশ্বনাথে আল-হেরা মার্কেটে মোবাইলের দোকানে চুরি কবিতাঃ সুখ নাহি মিলে দুঃখের দ্বারে পাকিস্তান- শ্রীলঙ্কা ও নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল পূর্বধলায় দামোদর মাসের সমাপনী বৈষ্ণব সেবা, হাজারো ভক্তের সমাগমে মুখরিত মন্দির প্রাঙ্গণ এক রাতে বিষে শেষ ১৮ বছরের স্বপ্ন, ৫-৬ লাখ টাকার মাছ নিধনে নিঃস্ব দম্পতি উলিপুর থানা ও চৌকিদার প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম পুলিশ সুপার শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ রাখলে হবে না – এমপি লুনা চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে হেরোইন ও ১৯টি ককটেল উদ্ধার উপলক্ষে ৫৯ বিজিবির সংবাদ সম্মেলন

রফিকুল ইসলাম মাদানীর পরিচয়ে প্রতারণা: ভুয়া শালিকা সেজে টাকা আদায়, মূলহোতা গ্রেপ্তার

Reporter Name / ১১৮ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ব্যুরো প্রধান, ময়মনসিংহ:

নেত্রকোনার পূর্বধলার আলোচিত শিশু ধর্মীয় বক্তা মো. রফিকুল ইসলাম মাদানীর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে মো. নুরুজ্জামান (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, নুরুজ্জামান প্রতারক চক্রটির মূলহোতা।
সোমবার (৫ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুরী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কটিয়াদী মডেল থানা-পুলিশের সহযোগিতায় পূর্বধলা থানা-পুলিশ এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার নুরুজ্জামান কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ এলাকার মো. বেলায়েত হোসেনের ছেলে।
নেত্রকোনা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রফিকুল ইসলাম মাদানীর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে একটি চক্র প্রায় দুই বছর ধরে প্রতারণা করে আসছিল। চক্রটি ফেসবুক, ইমু ও হোয়াটসঅ্যাপে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিল আয়োজন এবং সেখানে রফিকুল ইসলাম মাদানী বক্তব্য দেবেন—এমন কথা বলে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করত।
এ ঘটনায় রফিকুল ইসলাম মাদানী পূর্বধলা থানায় লিখিত অভিযোগ করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নুরুজ্জামানের অবস্থান শনাক্ত করে পুলিশ। এরপর দক্ষিণ লোহাজুরী এলাকায় তাঁর সমন্ধী কাউসারের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় নুরুজ্জামানের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মুঠোফোন ও বিভিন্ন কোম্পানির ছয়টি সিমকার্ড জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, নুরুজ্জামান ‘হাফেজ আয়েশা জান্নাত’ নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনা করতেন। ওই অ্যাকাউন্টে রফিকুল ইসলাম মাদানীর ছবি ব্যবহার করে নিজেকে তাঁর ‘শালিকা’ হিসেবে পরিচয় দিতেন। পরে ইমু ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে ওয়াজ মাহফিলের ফরম বিতরণ, তারিখ নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে কথা বলে টাকা সংগ্রহ করতেন বলে জানিয়েছে পুলিশ।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুজ্জামান প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও যৌতুক নিরোধ আইনসহ আগের তিনটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য নুরুজ্জামানকে রিমান্ডের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd