• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নীলফামারীর সাবেক শিক্ষক ইউসুফ আলী নিহত সাতকানিয়ায় জায়গা-জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় ইউনুস নামে একজন নিহত ফেসবুকে আপত্তিকর পোস্টের অভিযোগে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু ২০১৭ সালে সহকারী শিক্ষা কর্মকর্তা, ৯ বছর পর সেই রাণীশংকৈলের ইউএনও গোলাম রব্বানী ডিমলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সভাপতি নির্বাচিত হওয়ায় ধনঞ্জয় রায়কে শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির সিংগাইরে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ চায়না জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স: ত্রাণমন্ত্রী দুলু নিয়ামতপুরে যুবকের রহস্যজনক মৃত্যু

লোহাগাড়া রশিদের পাড়া সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে ডে- নাইট শর্টপিচ ক্রিকেট ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন দরবেশীয়া একাদশ

Reporter Name / ১৯৩ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

 

চট্টগ্রাম প্রতিনিধি:

লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের রশিদের পাড়া সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে ডে- নাইট শর্টপিচ ফাইনাল টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।

২০ ডিসেম্বর, শনিবার, রাত ১১ টায় টায় লোহাগাড়া রশিদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দরবেশিয়া ক্রিকেট একাদশ বনাম দায়েমিয়া ক্রিকেট একাদশ টিম ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন। খেলায় দরবেশীয়া ক্রিকেট একাদশ জয় লাভ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্জিনিয়ারিং ওয়া্র্ড বিল্ডিং ডিজাইন এন্ড কনসালটেন্ট এর সিইও ইন্জিনিয়ার মুহাম্মদ মামুন উদ্দিন। উদ্বোধক ছিলেন লোহাগাড়া রশিদের পাড়া আব্বাস টাওয়ারের সত্ত্বাধিকারী ও লোহাগড়া ভবন মালিক এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্বাস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খোলা কাগজ লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক ফাহাদ চৌধুরী ও মঈনুদ্দিন চৌধুরী মানিক।

লোহাগাড়া উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও খেলার প্রধান উদ্দ্যেক্তা তাইফুল ইসলাম, সাকিবুল হাছান, মোহাম্মদ জিসান, আব্দুল্লাহ বিন হোসাইন ও আব্দুল্লাহ বিন মুহিদ এর সার্বিক তত্বাবধানে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। লোহাগাড়া ইয়ুং সোসাইটির পৃষ্ঠপোষকতায় ফাইনাল খেলা পরিচালিত হয়েছে বলে আয়োজক কমিটি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd