• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কবিতাঃ ভালো বেসো না! সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে চাইনিজ মার্শাল আর্ট (উশু) প্রতিযোগিতা অনুষ্ঠিত কবিতা: অভাগীর ভাইফোঁটা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পূর্বধলায় আবু তাহের তালুকদারের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পাঁচবিবির রাধানগরে দীপাবলির মেলা বসেছে প্রস্রাব করতে গিয়ে চোর সন্দেহে কলেজছাত্রকে গণপিটুনি, ভিডিও ছড়িয়ে পড়ায় বিপাকে পরিবার চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ, উদ্ধার অবিস্ফোরিত আরেকটি ককটেল ৯৯৯ নম্বরে ফোনকলে অভিযান: ১৭৩০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঘোড়াঘাটে শিক্ষিকার বেত্রাঘাতে শিক্ষার্থীর হাত প্রায় অকেজো হওয়ার অভিযোগ

লোহাগাড়া সদর ইউনিয়নের ক্যান্সার আক্রান্ত আব্দুল মন্নানের ইন্তেকাল

Reporter Name / ১৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

 

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

লোহাগাড়া সদর ইউনিয়নের হায়দার আলী পাড়া নিবাসী আব্দুল মন্নান আজ বুধবার ৪টা ফেব্রুয়ারী
রাত ৮ টার সময় নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে ভুগছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ব্যক্তি জীবনে সাদাসিধা স্বভাবের মানুষ হিসেবে পরিচিত আব্দুল মন্নান এই এলাকার মৃত বদিউল আলমের পুত্র ছিলেন। স্থানীয় বাসিন্দা ও গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান এই প্রতিবেদককে জানান, “আব্দুল মন্নান প্রায় এক বছরের অধিক সময় ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তিনি অত্যন্ত সৎ, শান্তিপ্রিয় ও সহমর্মী মানুষ ছিলেন।”

তিনি মৃত্যুকালে স্ত্রী, পুত্র, কন্যা এবং অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় মানুষজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এলাকার বাসিন্দারা তাকে এক উদার, ভদ্র ও পরোপকারী ব্যক্তি হিসেবে স্মরণ করছেন।

এ ঘটনায় এলাকায় গভীর শোক ও নীরব শ্রদ্ধার পরিবেশ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd