• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবরের মেরুদণ্ডে অপারেশন ১১ নভেম্বর, দেশবাসীর কাছে দোয়া চাইলেন রাজশাহী রেঞ্জের ৮ জেলার মধ্যে আবারও শ্রেষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ, শ্রেষ্ঠত্ব অর্জন ৪ পুলিশ কর্মকর্তার বিশ্বনাথে মজিদ আম পল্লী ১ম মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন জগন্নাথপুরে হাজি আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভীর নলকূপ সংস্কার রংপুরে আইনজীবীদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ ‎শ্যামা মায়ের আরাধনায় ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি সিংগাইরে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত

লোহাগাড়ায় রাতে শীতের আগমন: কম্বলের নিচে আশ্রয়, চায়ের দোকানে ভিড়

Reporter Name / ২০৮ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

 

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় রাতের আকাশে নামতে শুরু করেছে শীতের আগমনী সুর। গত কয়েকদিন ধরে সন্ধ্যা নামলেই বাতাসে বইছে ঠান্ডা হাওয়া, আর স্থানীয়দের মুখে মুখে শোনা যাচ্ছে— “শীত আইসে ভাই!”

গতকাল রাত ১১টার দিকে অনেক বাসিন্দা হঠাৎ করে ঠান্ডার আঁচ টের পান। কেউ কেউ প্রথমে ভেবেছিলেন, হয়তো হালকা বৃষ্টি আসছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যায়— এটা শীতেরই বার্তা।

স্থানীয় এক চা দোকানদার এই প্রতিবেদককে জানান,
“রাতে চায়ের ক্রেতা বাড়ছে দ্বিগুণ। আগের দিনে এক পাত্র চা বানাইতাম, এখন দুই পাত্রেও শেষ হয় না। শীতের শুরুতেই ব্যবসা জমজমাট।”
অন্যদিকে, গৃহিণীরা শুরু করেছেন কম্বল, সোয়েটার ও পুরনো শীতবস্ত্র ঝাড়ার কর্মযজ্ঞ। একজন কলেজ পড়ুয়া হাসতে হাসতে বলেন,
“সারাবছর যে কম্বল তাকের ওপর থাকে, আজ সেটা ঘরে ফিরছে। মানে ব্যাপারটা সিরিয়াস!”
লোহাগাড়ার প্রবীণ বাসিন্দা একজন হাজী সাহেব শীতের এই আগমন নিয়ে বলেন,
“এইটা আসল শীত না। ডিসেম্বর এলে তখন বুঝবেন শীত কাকে বলে।”
চায়ের দোকান, আলাপ-আড্ডা আর উষ্ণ গল্পে এখন সরগরম পুরো লোহাগাড়া। অনেকেই বলছেন, বছরের এই সময়টা যেন এক অন্যরকম আনন্দ নিয়ে আসে—
শীতের হাওয়ায় গল্পের গরমেই মেতে আছে লোহাগাড়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd