• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ডোমারে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুলছাত্র আশিকের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর বিএনপির বিক্ষোভ মিছিল কবিতা: প্রতিবন্ধকতা ধামইরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল সুশিক্ষা ছাড়া কখনও জাতির উন্নয়ন সম্ভব নয়- এমপি মাহফুজা হান্নান বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ পার্বত্য মন্ত্রীর শিল্পকলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে সেলিম আল দীনের দুই নাটক পূর্বধলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু নিষিদ্ধ ছাত্রলীগের গোপন কর্মসূচিতে সহায়তার অভিযোগ জবি ছাত্রলীগ নেতা রাশেদের বিরুদ্ধে নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মাদকাসক্ত মাহিদুলের লাশ

শারর্দীয় দূর্গা পূজা উপলক্ষে কালিয়াকৈরে বিএনপির আর্থিক সহযোগিতা ও শুভেচ্ছা

Reporter Name / ১৯২ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

 

শাকিল হোসেন, কালিয়াকৈর প্রতিনিধিঃ

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে আর্থিক সহযোগীতা ও শুভেচ্ছা বিনিময় জানানো হয়েছে।
রোববার দুপুরে উপজেলা ও পৌর বিএনপি সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে শ্রীফলতলী জমিদার মাঠে এই অনুষ্ঠান করা হয়েছে।
কালিয়াকৈর ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক বাবু চন্দ্রমোহন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ মজিবুর রহমান ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ।
এছাড়া উপস্থিত ছিলেন, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মোয়াজ্জেম হোসেন ও সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, উপজেলা যুবদলের আহবায়ক তপন খান, পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন ও সদস্য সচিব আমজাদ হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুজ্জামান শিপলু বকসী, গাজীপুর জেলা শ্রমিকদলের আহবায়ক সদস্য সোহেল রানা সহ উপজেলা ও পৌরসভার শারদীয় দূর্গা পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
কালিয়াকৈর উপজেলা ও পৌর সভায় ১৩৯ টি দুর্গা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক হাতে বিএনপির পক্ষথেকে দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd